IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> রাজশাহী >> ‘শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন আ.লীগ সরকারের মূখ্য উদ্দেশ্য’

বামনকয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

‘শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন আ.লীগ সরকারের মূখ্য উদ্দেশ্য’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছেন। বিশেষ করে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। প্রাথমিক শিক্ষা প্রতিটি শিক্ষার্থীর মূলভিত্তি। প্রাথমিক পর্যায়ের উন্নয়ন হলে উচ্চতর পর্যায়ের শিক্ষা ক্ষেত্রে সহজ হয়।

শনিবার (১০ জুন) সকাল ১০ টায় উপজেলার মাড়িয়া ইউনিয়নের বামনকয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত্তি বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, শুধু শিক্ষা ক্ষেত্রে নয় প্রতিটি স্তরে সমান তালে উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব। দেশের প্রতিটি উন্নয়ন আওয়ামী লীগ সরকারের হাত ধরেই সংগঠিত হয়েছে। দেশের এই উন্নয়নধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ার এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাহবুবুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক, শিক্ষক মামুনুর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী।

আরও উপস্থিত ছিলেন, বামনকয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, মাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন প্রমুখ।

প্রায় ৯৭ লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবনের একতলা নির্মাণ কাজ শেষ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news