ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১৪ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
সোমবার (৩ জুলাই) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের আটক করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন ও ডিবি পুলিশ ৭ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ২০১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


