ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ রাজশাহীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনার আয়োজন এ্যাডভোকেসি সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১ টার দিকে পরিবার পরিকল্পনা রাজশাহীর উপপরিচালক কার্যালয় বাস্তবায়নে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার আই ই এম ইউনিট এর আয়োজনে সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
পরিবার পরিকল্পনা রাজশাহীর উপপরিচালক ডঃ কস্তুরী আমিনা কুইনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের এনামুল হক।
বিশেষ অতিথি ছিলেন, বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, পরিবার পরিকল্পনা (সিসি) সহকারী পরিচালক খন্দকার আরিফুজ্জামান ও ডা : মাহবুবুল আলম।
সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।


