ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ও জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলা এবং খরা প্রবনের জন্য যুবদলের সদস্য সচিব শরিফ মুন্সীর ব্যক্তিগত উদ্যাগে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ জুলাই) বিকেলের দিকে কামারগাঁ ইউপির মাদারিপুর বাজারে আপামর জনতার মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।
জানা গেছে, বর্ষা মৌসুমকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় যুবদলের নেতা শরীফ মুন্সী এ বছর প্রায় তিন হাজারের মত বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ডা আঃ খালেক, সমাজ সেবক আঃ মালেক, ওবাইদুর রহমান ও কামারগাঁ ইউপি সহকারী আনসার কমান্ডার জামিলুর রহমান প্রমুখ।
যুবদলে সদস্য সচিব শরীফ মুন্সী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও খরা প্রবন উপজেলাটি। সেদিক বিবেচনা করে নিজ তহবিল থেকে প্রায় তিন হাজারের মত বিভিন্ন প্রজাতির গাছের চারা দেয়া হয়েছে।
তিনি সবাইকে বেশি বেশি করে গাছ রোপনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাড়ির আঙ্গিনায় গাছ লাগানোর ইচ্ছে আছে কিন্ত সামর্থ নাই এসব ব্যক্তিরা আমার সাথে যোগাযোগ করলে বিনামূল্যে দেওয়া হবে।


