IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে সংঘর্ষের ঘটনায় আরেকজন কৃষকের মৃত্যু

দুইটি গ্রাম পুরুষশূণ্য, পুলিশ মোতায়েন

গোদাগাড়ীতে সংঘর্ষের ঘটনায় আরেকজন কৃষকের মৃত্যু

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে জমির বিরোধে দুই পক্ষের সংর্ঘর্ষের ঘটনায় আরেকজন কৃষকের মৃত্যু হয়েছে। এই নিয়ে সংঘংর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো চারজনে।

সোমবার (১০ জুলাই) সন্ধ্যার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মনিরুল ইসলাম গান্দুর (৪৫) মৃত্যু হয়। তিনি উপজেলার পাকড়ীর গোরিসার আবদুল কুদ্দুসের ছেলে। সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় সোমবার রাতে গোদাগাড়ী মডের থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

নিহত সোহেল রানা ছোটনের ভাই হৃদয় বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরও ৫০জনের নামে মামলাটি করেন। মামলায় প্রধান আসামী করা হয় পাকড়ী পশ্চিমপাড়া গ্রামের তমির উদ্দীন শেখের ছেলে আশিকুর রহমান চাঁন (৫২) এ মামলার অন্যতম আসমাী হায়দার আলীসহ ৭জনকে পুলিশ আটক করেছে।

সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের মোশড়াপাড়া ইয়াজপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় রাজশাহী নগরীর ভাটাপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন (৫০), গোদাগাড়ীর বড়গাছী কানুপাড়ার মৃত আলিম উদ্দীনের ছেলে মেহের আলী (৬৫) ও তার ভাই নাইমুল (৬৮) নিহত হন। এ ঘটনায় আহত ৬ জনকে রামেকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মনিরুল ইসলামের (৪৫) মৃত্যু হয়। তবে আহতদের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন বলেন, নিহত মেহের আলীর ভাই আনসুর রহমান জানান।

পাকড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালালউদ্দীন বলেন, মোশড়াপাড়া ও ইয়াজপুরে বিরোধপর্ণ ১৪ বিঘা জমির মালিক হচ্ছে রাজশাহী মহানগরের ভাটাপাড়ার সোহেল রানা ছোটন জমিগুলো বর্গা নিয়ে দীর্ঘদিন ধরে চাষ করে আসছিল মেহের আলী ও নাইমুল দুই ভাই।

স্থানীয় লোকজন জানান, আশিকুর রহমান চাঁন ১৪ বিঘা জমি দখল নিতে হায়দার আলী, জালাল মেম্বার ও কামালসহ সন্ত্রাসীদের ভাড়া করে। সংর্ঘর্ষে ভাড়াটে সন্ত্রাসীদের হামালায় চারজন কৃষক নিহত হয়। নিহত কৃষকদের লাশ মঙ্গলবার নিজ গ্রামে দাফন করা হয়। এ ঘটনার পরে ইয়াজপুর ও মোাশড়া পাড়া গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। আটকের ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে অনেকেই। পুরুষ শূণ্য গ্রাম দুইটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031