IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লটারি বাতিল, পরীক্ষার ভিত্তিতে স্কুলে ভর্তিরাণীনগরে গাঁজাসহ আটক ২গোদাগাড়ীতে খালেদা জিয়া ও ব্যারিস্টার আমিনুল হক ও আসাদুজ্জামানের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলরাসিক নবনিযুক্ত মাননীয় প্রশাসক রিটনকে ফুলেল শুভেচ্ছাবাসাবাড়ি, মার্কেট, মসজিদ,মাজার সব খানেই জটলাকাজে আসছেনা ভিক্ষুক পুর্নবাসন কার্যক্রমনন্দীগ্রামের দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন এমপি মোশারফবিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রীনগরীতে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর ঈদ সামগ্রী বিতরণহযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন রাসিক প্রশাসকপুঠিয়ায় সেমাই ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানতারাগঞ্জে প্রয়াসের ইফতার ও দোয়া মাহফিল‘নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না’রাজশাহী জেলা পরিষদ নতুন প্রশাসক হিসেবে যোগদান করলেন এরশাদমান্দায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বসতবাড়িসহ ফসলের খেতঅসময়ের কালবৈশাখী ঝড়ে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি
Home >> রাজশাহী >> বাংলাদেশ ইতিহাস সম্মিলনী রাজশাহীর সভা

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী

বাংলাদেশ ইতিহাস সম্মিলনী রাজশাহীর সভা

ধূমকেতু প্রতিবেদক : বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী ও শোকাবহ আগস্ট উপলক্ষে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী রাজশাহীর আয়োজনে বঙ্গবন্ধু কলেজ রাজশাহীতে মঙ্গলবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাংলাদেশ হেরিটেজ আরকাইভস্ রাজশাহী এর প্রতিষ্ঠাতা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড প্রফেসর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক প্রফেসর ড. মাহবুবর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যের শেষে নিজের লেখা তিনটি বই বঙ্গবন্ধু কলেজের জন্য অধ্যক্ষকে প্রদান করেন।

সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত সকল শহীদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর অধ্যক্ষ ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কামরুজ্জামান।

বাংলাদেশ ইতিহাস সম্মিলনী রাজশাহী জেলার সম্মানিত সদস্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন, শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন আহমেদ।

আরও বক্তব্য দেন, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী রাজশাহীর সহ সভাপতি এ্যাডভোকেট জ্যোৎস্নেরা খাতুন, রাজশাহী নিউ গভঃ সরকারী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আওয়াল আনসারি স্যার, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী রাজশাহীর প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান লুৎফর রহমান স্যার, সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানের মধ্যে গণিত বিভাগের বিভাগীয় প্রধান আব্দুস সালাম ও শিক্ষক প্রতিনিধি গভর্নিং বডি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ইকবাল হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মিয়াজ উদ্দীন, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব ওয়াহিদা সুলতানা, সহকারী অধ্যাপক জনাব ফেরদৌসী বেগম।

সভার সভাপতিত্ব করেন, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী রাজশাহীর সম্মানিত সভাপতি আমিনুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী রাজশাহীর সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর ইতিহাস বিভাগের প্রভাষক হাসিবুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728