IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> রাজশাহী >> রাসিকের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন

রাসিকের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচিতে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষ্যে শোক র‌্যালি, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপণ, আলোচনা সভা, বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।

এদিন সকাল ১০টায় সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন কাউন্সিলরবৃন্দ। এরপর কর্মকর্তাবৃন্দ-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়। এর আগে নিউ গভঃ ডিগ্রী কলেজ হতে একটি শোকর‌্যালি বের হয়ে সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম. শরীফ উদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৫নং ওয়ার্ড কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, শিরিন আরা খাতুন, মাজেদা বেগম, ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আশরাফুল ইসলাম, সুলতানা আহমেদ সাগরিকা, ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদ, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমির আহম্মেদ মামুনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এর আগে ১৫ আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১ টায় নগর ভবন সিটিহল সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম. শরীফ উদ্দিন।

সভায় বক্তব্য দেন, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, রাসিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমির আহম্মেদ মামুন। সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন, রাজনৈতিক জীবন ইতিহাস তুলে ধরেন।

সভায় ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, রাসিকের ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ছবি সম্বলিত শোক ব্যানার প্রদর্শন করা হয়, সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন ও ওয়ার্ড কার্যালয় সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, বাদ যোহর সোনাদিঘী জামে মসজিদসহ সকল মসজিদে বিশেষ মোনাজাত, সুবিধাজনক সময়ে স্ব স্ব উপাসনালয়ে অন্যান্য ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা করা হয়। নগর ভবনসহ ৩০টি ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত আসন কার্যালয়ে দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাষণ প্রচার করা হয়। এছাড়াও রাজশাহী সিটি হাসপাতালে দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, মাসব্যাপী কালো ব্যাজ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728