IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা
Home >> রাজশাহী >> বেনাপোলে শুল্ক গোয়েন্দার ডিসির বিরুদ্ধে হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

বেনাপোলে শুল্ক গোয়েন্দার ডিসির বিরুদ্ধে হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ


ধূমকেতু প্রতিবেদক, বেনাপোল : বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের ডিসি আরেফিন জাহেদীর বিরুদ্ধে হয়রানি ও নানাভাবে ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। তিনি বেনাপোলে যোগদানের পর থেকেই ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন আমদানিকরাক ও সিএন্ডএফ ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, কাস্টমস কর্মকর্তারা একটি পণ্যের চালানের পরীক্ষণ শতভাগ সম্পন্ন করার পর শুল্ক বিভাগের ডিসি আরেফিন জাহেদী ওই পণ্যের চালান লক করে দেন। পরে একই পণ্যের চালান শুল্ক গোয়েন্দারা ফের শতভাগ পরীক্ষণ করেন ৪/৫ দিন ধরে। এর ফলে অনেক ক্ষেত্রেই পণ্যের গুণগত মান নষ্ট হয়ে যায়। যেকারণে ব্যবসায়ীরা রাজস্ব জমা দিয়ে তাদের পণ্য চালান খালাস করে বাজারে নিয়ে বিক্রি করতে পারেন না। পরীক্ষণের সময় প্রতিটি প্যাকেজ কেঁটে ছিড়ে পরীক্ষা করা হয়। ফলে কাঁটাছেড়া প্যাকেজের পণ্য ক্রেতারা কিনতে চান না। ফলে ব্যবসায়ীদের মোটা অংকের আর্থিক লোকসান হচ্ছে বলেও জানা গেছে। শুল্ক গোয়েন্দারা কোনো পণ্য চালান দেখতে চাইলে তারা কাস্টমসের সাথে যৌথভাবে পরীক্ষণ করলে একই প্যাকেজ বারবার কাঁটাছেড়া করার দরকার হয় না। পণ্য চালানের পরীক্ষণ কাজ একই সময়ে সম্পন্ন করা সম্ভব।

শুল্ক গোয়েন্দাদের এ ধরনের হয়রানির কারণে অধিকাংশ আমদানিকারকরা পণ্য সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসছে। ফলে সরকারের মোটা অঙ্কের রাজস্ব হাতছাড়া হচ্ছে।

অভিযোগ উঠেছে, গত ৫ জুলাই ভারত থেকে আমদানি করা দু’টি মাছের চালান আটকে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে কাস্টমস কর্মকর্তাদের অবহিত না করেই রাতের আঁধারে গোপনে চালান ছেড়ে দেন ডিসি আরেফিন জাহেদী। বিষয়টি জানাজানি হলে ৩ দিন পর কাস্টমসের একজন যুগ্ম কমিশনার মাছের ফাইলগুলোতে শুল্ক গোয়েন্দা ডিসি আরেফিনের বিরুদ্ধে ৩ পৃষ্ঠার একটি নোট লেখেন। যে সব পণ্য চালান শুল্ক গোয়েন্দা পরীক্ষণ করেন, সেসবের প্রতিটি চালান থেকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ঘুষ আদায় করে থাকেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী সংগঠনগুলো।

বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, শুল্ক গোয়েন্দার ডিসি আরেফিন জাহেদী যোগদানের পর ব্যবসায়ীদের হয়রানির মাত্রা বৃদ্ধি পেয়েছে। তিনি প্রায়ই পণ্য চালান লক করে কাস্টমসকে অবহিত না করে ৪/৫ দিন ধরে শতভাগ পরীক্ষণের নামে হয়রানি করেন। সেই সাথে গুণতে হয় মোটা অংকের টাকা। টাকা ছাড়া কোনো কাজ হয় না।

শার্শা উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটু বলেন, বেনাপোল শুল্ক গোয়েন্দার ডিসি আরেফিন ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করেন, তার বিরুদ্ধে ঘুষ আদায়ের অভিযোগ আমরা পেয়েছি। আমরা জরুরি ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবো।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের ডিসি আরেফিন জাহেদীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আপনি কে, সব বিষয়ে আপনার সাথে কথা বলতে হবে? তিনি আরও বলেন, আমরা যথা নিয়মে কাজ করছি। ঘুষ বাণিজ্যের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমার অফিসে আসেন, কথা হবে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আব্দুল হাকিম বলেন, শুল্ক গোয়েন্দা যে দু’টি মাছের চালান আটক করে আবার ছেড়ে দিয়েছেন সে বিষয়টি আমাদেরকে জানানো হয়নি। ফাইল আমাদের কাছে আসলে আমরা ব্যবস্থা নেবো।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ফখরুল আলম বলেন, বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের ডিসি আরেফিন জাহেদীর বিরুদ্ধে অভিযোগ থাকলে আপনারা কাগজে লেখেন। আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031