IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিফার বর্ষসেরা ফুটবলার ফ্রান্স জাতীয় দলের ওসমান দেম্বেলেনিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা
Home >> রাজশাহী >> আমেরিকা যেতে চেয়েছিল মাষ্টার্স পাশ নিপা

আমেরিকা যেতে চেয়েছিল মাষ্টার্স পাশ নিপা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের নিপেন কর্মকারের মাষ্টার্স পাশ মেয়ে ঋতু কর্মকার নিপা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ আগষ্ট) বেলা ১২টায় মারা গেছে। আগের দিন শুক্রবার (১৮ আগষ্ট) সকালে বিষ পানের অভিযোগ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান।

রোববার (২০ আগস্ট) ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।

জানা যায়, মাষ্টার্স সম্পূন্ন করে ঢাকার রসুলপবাগের এক মেসে থেকে বিসিএস ও আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রাজশাহী কলেজ (ঢুসার্ক) এর সাবেক সাধারণ সম্পাদক ঋতু কর্মকার নিপা। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে ভর্তি হন। ২০২০ সালে সেখান থেকে মাষ্টার্স সম্পূর্ণ করেন। লেখাপড়া করা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজশাহী কলেজ (ঢুসার্ক) এর সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

নিপার ছোট ভাই বিজয় কুমার কর্মকার জানান, বিষ পানের খবর পেয়ে মেডিকেলে যান। নিপার এক বান্ধবীর বরাদ তিনি বলেন, শুক্রবার (১৮ আগষ্ট) বিষ পাণের পর সে নাকি অস্থির হয়ে উঠেছিল। মেসে থাকতে না পেরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে তার বান্ধবীর কাছে যায়। তাকে (বান্ধবী) ঘটনা জানানোর পর মেডিকেলের জরুরি বিভাগে নেওয়ার পর ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। শনিবার (১৯ আগষ্ট) বেলা ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই জানতে পারেননি বলে জানান। তবে মাষ্টার্স সম্পন্ন করেও চাকরি ব্যবস্থা না হওয়ায়, মানসিক রোগে ভুগছিল নিপা। ঢাকা রসুলপবাগের এক মেসে থেকে বিসিএস ও আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

ঋতু কর্মকার নিপার বাল্যকালের সহপাটি রুবেল আহম্মেদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ে এক সাথে লেখা পড়া করেছি পড়েছি। ২০১৩ সালে আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি এবং ২০১৫ সালে রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। একজন মেধাবী শিক্ষার্থীর এমন মৃত্যুর ঘটনায় সহপাঠিসহ গ্রামের মানুষ হতবাক ও শোকাহত ।

ঢাকার শাহাবাগ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সুমন, বিষয়টি নিশ্চিত করে বলেন, প্যারাকুয়েট অর্থাৎ ঘাসমারা জাতীয় বিষ পাণ করে আত্মহত্যা করেছে বলে জানতে পারেন। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30