IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> রাজশাহী >> বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রুয়েট ভিসির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রুয়েট ভিসির শ্রদ্ধা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নব নিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ক্যাম্পাসে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে মঙ্গলবার (২২ আগস্ট) পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানান।

একই সাথে তিনি ১৫ আগস্টে এবং ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করেন।

ভিসি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের মাধ্যমে রুয়েটকে আমরা একটি আন্তর্জার্তিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করবো।”

এসময় উপস্থিত ছিলেন, রুয়েট সাবেক দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. নিয়ামুল বারী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. রবিউল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ফারুক হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া জগলুল সাদত প্রমুখ।

এর আগে সকালে রুয়েটে বাস্তবায়নাধীন প্রকল্পের পরিচালক এবং সকল ঠিকাদারদের সাথে মতবিনিময় সভায় মিলিত হোন এবং তাদের কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কে অবহিত হোন। এসময় তিনি সবাইকে স্ব স্ব কর্মকান্ড সুষ্ঠুভাবে ও দ্রুততার সাথে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

এছাড়াও তিনি বিভিন্ন কমিটির সাথে মতবিনিময় সভায় মিলিত হয়ে তাদের কর্মকান্ড সম্পর্কে অবহিত হোন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সোমবার তিনি সকল হল প্রভোস্টদের নিয়ে আলোচনা সভায় মিলিত হোন। এসময় তিনি শিক্ষার্থীদের কাউন্সিলিংয়ের জন্য দ্রুততার সাথে মনোচিকিৎসক নিয়োগদানের পাশাপাশি সুপেয় পানি সবরবরাহের জন্য নির্দেশনা প্রদান করেন। বিকেলে তিনি পিএইচডি শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news