ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলায় ১৬০ পিচ ইয়াবাসহ রবিউল ইসলাম (২৫)কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪ টার দিকে বাঘা থানাধীন মহদীপুর মন্ডলপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম রাজশাহী জেলার বাঘা থানার হরিরামপুর গ্রামের আসকানের ছেলে।
পুলিশ জানায়, রাজশাহী জেলার বাঘা থানাধীন মহদীপুর মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলামকে ১৬০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা রুজু হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news