IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ-২: রহনপুরে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের শেষ নির্বাচনী জনসভাধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক! তানোরে জনসভায় শরীফ উদ্দীনভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতনিউজিল্যান্ডের আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ট্যারান্টের
Home >> রাজশাহী >> রাজশাহীতে শব্দ যন্ত্র ব্যবহারে আরএমপির নির্দেশনা

রাজশাহীতে শব্দ যন্ত্র ব্যবহারে আরএমপির নির্দেশনা

ধূমকেতু প্রতিবেদক : সারাদেশের ন্যায় রাজশাহীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২৩ চলমান রয়েছে।

কিন্তু গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে, কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠান নগরীর বিভিন্ন এলাকায় দিনে ও রাতে উচ্চ স্বরে গান-বাজনা ও বিভিন্ন অনুষ্ঠান করে চলেছেন, যা কোমলমতি পরীক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগ বিঘ্নিত করছে এবং তাদের মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এটি একটি সামাজিক অপরাধ। পাশাপাশি রাজশাহী মহানগর পুলিশ আইন, ১৯৯২ ও শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর আওতায় এটি আইনত দণ্ডনীয়।

যারা আইন বহির্ভূতভাবে এ ধরনের কর্মকাণ্ড করছেন তাদেরকে এরূপ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও ভুক্তভোগী নাগরিকবৃন্দকে ৯৯৯ এ ফোন করে অথবা স্থানীয় থানায় অভিযোগ করে প্রতিকার গ্রহণের জন্য সনির্বন্ধ অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।

শব্দের তীব্রতা বর্ধক যন্ত্রের অপব্যবহার রোধে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন আরএমপি পুলিশ কমিশনার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31