IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> রাজশাহী >> বিএমডিএ’র ২৬ কর্মকর্তা পেলেন শুদ্ধাচার পুরষ্কার

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা

বিএমডিএ’র ২৬ কর্মকর্তা পেলেন শুদ্ধাচার পুরষ্কার

ধূমকেতু প্রতিবেদক : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আগস্ট ২০২৩ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিএমডিএ’র সদর দপ্তর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ এর সভাপতিত্বে বরেন্দ্র কর্তৃপক্ষের কর্মকর্তা/কর্মচারীদের সুস্থ্যতা কামনা করে পবিত্র কোরআন তেলায়াত শেষে দোয়ার মাধ্যমে মূল সভা শুরু হয়।

সভায় উপস্থিত ছিলেন, অতিঃ প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিঃ প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, অতিঃ প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, বিএমডিএর সচিব যোবায়ের হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ) আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী, প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (চঃদাঃ) তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা, নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোক্তাদিউর রহমান, সহকারী প্রকৌশলী সানজিদা খানম মলিসহ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভায় ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ বছরের বিভিন্ন পদে ২৬ জন কর্মকর্তা/কর্মচারীকে শুদ্ধাচার পুরষ্কার প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news