IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এখনো কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি নাজমুলখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৩ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলকিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১
Home >> রাজশাহী >> ৯৭ এন্টারপ্রাইজ ইলেকট্রিক বাইক এক্সক্লুসিভ শো-রুমের উদ্বোধন

৯৭ এন্টারপ্রাইজ ইলেকট্রিক বাইক এক্সক্লুসিভ শো-রুমের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ভদ্রা মোড়ের পূবালী ব্যাংকের নিচতলায় ৯৭ এন্টারপ্রাইজ ইলেকট্রিক বাইক এক্সক্লুসিভ শো-রুম এর উদ্বোধন করা হয়।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় ফিতা ও কেক কেটে শো রুমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। শো-রুম উদ্বোধন উপলক্ষে ১ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ক্রয়কৃত পণ্যর ওপর ৫% ছাড় দেয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ী ব্যাটারী চালিত বাইক জ্বালানি তেলের খরচ বাচিয়ে পরিবেশকে দূষণ মুক্ত রাখবে এবং কম খরচে চলাচলে সহায়তা করবে। তিনি ৯৭ ব্যাচের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং তাদের মহৎ উদ্যগকে স্বাধুবাদ জানান।

উল্লেখ্য, ১৯৯৭ সালের এসএসসি ব্যাচের ২১ জন সহপাঠী বন্ধু বিগত কয়েক বছর ধরে একটি সামাজিক সংগঠন গঠন করে। বিভিন্ন সময় এতিম গরীব অসহায় মানুষের মাঝে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে সংগঠনটি। অসহায় মানুষের পাশে স্থায়ীভাবে সহযোগিতা করার লক্ষ্যে সকলে সমান মুলধন বিনিয়োগ করে এই ব্যবসার উদ্যগ গ্রহণ করে। তাদের উদ্দেশ্য এই ব্যবসার মুনাফার ১০% এতিম গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করা।

এসএসসি ৯৭ ব্যাচের যে সকল বন্ধুরা এই মহৎ কাজের উদ্যোগ নেন তারা হলেন, কে এম রবিউল হোসেন, ইউনুস আলী মান্ডো, ইকবাল কাশেম, সোহেল রানা, এস.এম.আল-মামুন, নাজিম উদ্দিন, ওয়াহিদ নেওয়াজ, হাফিজুর রহমান, ইসলাম হোসেন, আলাউদ্দিন হোসেন, জিতেন্দ্র নাথ রায়,আলম হোসেন, এমামুল মমিন, মমতাজ হোসেন, রাজু আহমেদ, মামুনুর রশীদ, মমিনুজ্জামান, বুলবুল আহমেদ, ইকবাল হোসেন, ইমরোজ সুলতান, আব্দুল ওয়াহাব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031