IMG-LOGO

রবিবার, ৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২রাজশাহী জেলা ট্রাক শ্রমিকদের মানববন্ধনবগুড়াতে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্প পার্কের ঘোষণা বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রীরট্রাক শ্রমিকদের দ্বন্দ্বে পাল্লাপাল্টি কর্মসূচি,কমিটির মেয়াদ শেষ না হলে নির্বাচন নয়তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত‘জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই’‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮হাম ও উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুহলিউডে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা চোপড়া‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির’মহানগরীতে আরএমপি’র পুলিশের মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারঢাকায় এমপি আনুকে সংবর্ধনা দিল সিংড়া উপজেলা কল্যাণ সমিতিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৫০ বোতল সিরাপসহ আটক ১‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’
Home >> রাজশাহী >> রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বসতি দিবস উদযাপন

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বসতি দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : ‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে চেকসই নগর সমূহই চালিকা শক্তি’ স্লোগান নিয়ে রাজশাহীতে পালিত হলো বিশ্ব বসতি দিবস।

দিবসটি উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষর উদ্যোগে সোমবার (২ অক্টোবর) সকাল ১০টায় বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা করা হয়েছে।

একটি বর্ণাঢ্য র‌্যালী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কোর্ট হয়ে পুনরায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নেই যারা বলেছে কোনো গৃহহীন থাকবে না। এমনকি আমেরিকার মতো বড় অর্থনীতির দেশেও গৃহহীন আছে। কিন্তু আপনার-আমার দেশের প্রধানমন্ত্রী বলেছেন, দেশে কোনো গৃহহীন থাকবে না।

তিনি বলেন, মুজিববর্ষে গৃহহীনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার এ পর্যন্ত ২ লাখ ৩৮ হাজার ৮৫১টি ঘর তৈরি করে দিয়েছেন। এতে প্রায় সাড়ে নয় লাখ মানুষ বসবাস করছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নামে ৩০ হাজার ঘরও নির্মাণ করা হয়েছে।

তিনি আরও বলেন, টেকসই নগর নির্মাণে জাতিসংঘের যে পরিকল্পনা তা বাস্তবায়নে আমরা কতটা অর্জন করতে পেরেছি সেটা ফিরে দেখতে হবে।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন গণপূর্ত জোন রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মিসবাহ উদ্দিন আহমেদ। বিশেষজ্ঞ আলোচক ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসর অনুতোষ দাস।

সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শাহজাহান মিয়া, আরএমপির উপপুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) আরেফিন জুয়েল।

ইউটিউব ভিডিও :

আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইমতিয়াজ হোসেন, বাংলাদেশ বেতার রাজশাহীর উপআঞ্চলিক পরিচালক মুহাম্মদ মুনিরুল হাসান, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানভীরুল আলম, আরডিএ’র অথরাইড অফিসার আবুল কালাম আজাদ, রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোশিয়েশনের সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজিসহ রেডাভুক্ত সদস্যরা।

উল্লেখ্য, ১৯৮৬ সাল থেকে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস উদ্যাপন করা হয়। সেই উপলক্ষে সারাদেশের মতো আজ রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বসতি দিবস-২০২৩ উদযাপিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031