IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> রাজশাহী >> উন্নয়ন কার্যক্রম বিষয়ে প্রকৌশলীদের সাথে মেয়র লিটনের মতবিনিময়

উন্নয়ন কার্যক্রম বিষয়ে প্রকৌশলীদের সাথে মেয়র লিটনের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের উন্নয়ন কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) নগরভবনের সিটি হল সভাকক্ষে বেলা ১২টা হতে দুপুর পৌনে ৩টা পর্যন্ত আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দেশের মধ্যে পরিচ্ছন্ন, পরিবেশ বসবাসবান্ধব, স্বাস্থ্যকর শান্তিপূর্ণ নগরী রূপে ইতোমধ্যে রাজশাহীর সুনাম দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি রাজশাহীর উন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশের ভূয়শী প্রশংসা করেছেন। আর এটি সম্ভব হয়েছে নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায়।

তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি বিগত পাঁচ বছরে কোভিড পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের মূল্যবৃদ্ধি ইত্যাদি বিভিন্ন বাধার কারণে কিছুটা বাধাগ্রস্থ হয় ফলে কাঙ্খিত উন্নয়নে বিলম্ব ঘটে। তবে রাস্তা প্রশস্তকরণ, ঈদগাহ, গোরস্থান উন্নয়ন, জলাশয় সংরক্ষণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ফ্লাইওভার নির্মাণ, পদ্মাপাড়কে উন্নয়ন করে বিনোদন কেন্দ্রে পরিণত করা হচ্ছে। রাজশাহী মহানগরীর আয়তন সম্প্রসারণ বিষয়টি অগ্রাধিকার প্রকল্পে রেখে আগামী ৫ বছরে রাজশাহীর ব্যাপক উন্নয়ন করা হবে। নগরীর উন্নয়নে আরও ৪ থেকে ৫ হাজার কোটি টাকার প্রকল্প দাখিল করা হবে। কর্মসংস্থান সৃষ্টিতে নানামূখী উদ্যোগ গ্রহণ করা হবে। রাসিকের আয় বৃদ্ধিমূলক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। বড়কুঠিকে সংস্কার করে রাজশাহীর আইকন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।

মেয়র আরও বলেন, কাজের গুণগত মানের বিষয়টি গুরুত্ব দিয়ে সকলকে আন্তরিকতা সাথে দায়িত্ব পালন করতে হবে। নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। রাজশাহীকে স্মার্ট সিটি হিসেবে উপস্থাপন করতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। রাজশাহী মহানগরীর উন্নয়নে বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সভা আয়োজন করা হবে।

রাসিকের পূর্ত স্থায়ী কমিটির সভাপতি ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীমের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন, রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, রাজশাহী মহানগর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ইঞ্জিনিয়ারিং আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ, প্রকল্পের উপ-পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) আসাদুজ্জামান সুইট।

মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দসহ সংশ্লিষ্টরা চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিষয়ে মতামত ব্যক্ত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031