IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> চলে গেলেন ‘খাদক’ ‘ভোজন রসিক’ হিসেবে পরিচিত বাবুল

চলে গেলেন ‘খাদক’ ‘ভোজন রসিক’ হিসেবে পরিচিত বাবুল

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাজি ধরে ৪ঘন্টা ১৮ মিনিটে খেয়েছেন ১৮ কেজি খাসির মাংস, ১০০টি মুরগির ডিম, ২০ থেকে ২৫ কেজি ওজনের কাঁঠাল। এক দৌড়ে ১৫ থেকে ২০ কিলোমিটার রাস্তা চরাচলসহ বিদ্যুতের গতিতে ১১ মন ওজনের কাঁঠের গুল কাঁধে নিয়ে বহন করতেন। একটানা ৪ ঘন্টা সাঁতার দিয়েছেন।

১২৫ কেজি ওজনের বিশাল দেহ নিয়ে অনায়াসে গাছে উঠে ডাব পেড়ে খেতেন। ২০১৮ সালের পর থেকে এলাকায় পরিচিতি ছিল খাদক বাবুল হিসাবে। ‘খাদক’ ‘ভোজন রসিক’ হিসেবে পরিচিতি পাওয়া বাবুল আকতারকে এক নজর দেখতে আসতেন দুরের লোকজনও। আর কখনো দেখা হবেনা তারা সাথে।

সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টায় নিজ বাড়িতে পঞ্চাশ বছর বয়সে মারা যান ‘খাদক’ ‘ভোজন রসিক’ হিসেবে পরিচিতি পাওয়া বাবুল আকতার। ইন্নালিল্লাহী—-রাজিউন। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে বাত-ব্যথায় ভুগছিলেন। একমাস আগে শারীরিক পরীক্ষায় কিডনি ও হৃদরোগ সমস্যা ধরা পড়ে তার। দুটি কিডনি তার নষ্ট হয়ে যাওয়ায় মানষিকভাবে ভেঙ্গে পড়েছিলেন।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণিগ্রাহী রেখে গেছেন। বাবুল আকতার উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মৃত খেলাফত উল্লাহ সরকারের ছেলে।

খাদক বাবুল আকতারের স্ত্রী লাইলা বেগম বলেন, তার স্বামীর জন্ম ১৯৭৩ সালে। বিয়ের পর শাশুড়ি বলতেন জন্মের পর পৌণে এক কেজি করে গরুর দুধ পান করতেন। বেড়ে ওঠার পাশা-পাশি আরও বেশি খাবার লাগতো। প্রাপ্ত বয়সে প্রতিদিনের সকালের নাস্তায় পাঁচ কেজি গরুর মাংস খেতেন। মুরগির ডিম হলে লাগতো ২৫ থেকে ৩০টি। এটা ছিলো তার স্বাভাবিক খাবার। আর কেউ বাজি ধরলে কখনো কখনো ১০ থেকে ১৫ কেজি মাংস, ৫০ থেকে ১০০টি ডিম, ১০০কলা খেয়ে ফেলতেন। তবে বয়স বৃদ্ধির সাথে শারিরিক সমস্যার কারনে চিকিৎসকের কথা মতো খাওয়া কমিয়ে দিয়েছিলেন।

মেয়ে যুথি খাতুন বলেন, অস্বাভিক খাদ্য ভক্ষণ করায় তার নাম পড়ে যায় ‘খাদক বাবুল আকতার’। শারিরিক সুস্থ্যতার কথা ভেবেই খাদ্য তালিকা কমিয়ে দিয়েছিলেন। ভবিষ্যৎ ভেবে পরিবারের লোকজনও সেইভাবে আর খেতে দিতো না।

২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে জীবনের প্রথম তার বন্ধুদের সাথে রাজধানীর ঢাকায় গিয়েছিলেন। ওই দিন রাজধানীর ধানমন্ডি এলাকায় ‘ভূত রেস্তোরা’ নামে এক হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বন্ধুদের সাথে বাজি ধরে রেস্তোরার লোকের সামনে ১৮ কেজি খাসির মাংস এক টেবিলে বসে খেয়েছিলেন। তার অবাক করা খাওয়া দেখে ‘খাদক’ ‘ভোজন রসিক’ হিসেবে পরিচিতি পান। এসব তথ্য জানান, বাবুরের ছেলে নবাব আলী।

মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বাবুল আকতার অনেক জমি ছিল। সংসারের কাজ ছাড়া অন্য কাজ করতো না। প্রায় জমি বিক্রি করে খেয়ে শেষ করেছে। মিশুক প্রকৃতির লোক ছিলেন বাবুল আকতার। তিনি বলেন, তার খাবারের গল্প শুধু শুনেননি, দেখেছেনও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930