IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> রাজশাহী >> নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ডাসকোর আঞ্চলিক সংলাপ

নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ডাসকোর আঞ্চলিক সংলাপ

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : উন্নয়ন ও মানবাধিকার সংগঠন ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে নারী নির্যাতন, যৌন হয়রানি ও বাল্যবিয়ে নিরসনে জেলা পর্যায়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতি (২৬ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে সংলাপটির আয়োজন করা হয়।

নেটজ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের এই সংলাপটিতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. এস. এম মাহমুদুর রশিদ এছাড়া অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা কর্মকর্তা ফিরোজ কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আশিকুর রহমান।

আঞ্চলিক পর্যায়ের এই সংলাপটির উদ্বোধন ও পরিচয় পর্বের পরে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ডাসকো ফাউন্ডেশনের এলাকা সমন্বয়কারী রুহুল আমিন। সেখানে এলাকার সমস্যা নিয়ে কিছু সুপারিশমালা উপস্থাপণ করা হয়। সেখানে দেখা যায় চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ের প্রবণতা অনেক বেশী পাশাপাশি মাদকের একটি ভয়াবহ চিত্র। তৃণমূলের প্রান্তিক পর্যায়ের জনগণও সংলাপে তাদের সমস্যা ও তা সমাধানে কিছু সুপারিশমালা তুলে ধরেন।

জেলা সিভিল সার্জন কর্মকর্তা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ও মনসতাত্ত্বিক ব্যধিতে পরিনত হয়েছে। বাল্যবিবাহের ফলে নারীরা ফিস্টুলার মতো ভয়াবহ সমস্যার সম্মুখীন হচ্ছে যা তাদের বিবাহ জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। এর ফলে তালাকের ঘটনা বাড়ছে। তাই আমাদের সচেতনতা আরো বাড়াতে হবে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বাড়ানোর বিষয়ে সুপারিশমালায় নিয়ে আসলে তিনি বলেন আমরা চেষ্টা করছি উপজেলা পর্যায়েও কিভাবে এর বিস্তৃতি বাড়ানো যায়।

ডাসকো’র পক্ষ থেকে সুপারিশ ছিল গাইনি ডাক্তাদের প্রেসক্রিপশনে ‘বাল্য বিবাহকে না বলুন’ সংযুক্ত করা যায় কিনা উত্তরে তিনি বলেন, আমি এই বিষয়টি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ডক্টর এ্যাসোসিয়েশনের সাথে কথা বলব এবং আমি চায় এটি সংযুক্ত হোক।

সংলাপে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, সরকার বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য ৮টি ডিপার্টমেন্টকে সংযুক্ত করেছে। এর মধ্যে সব থেকে শক্তিশালী হল ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের সদস্যরা যদি মনে করেন তাহলে অনেক বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব। আমি মনে করি সময় এসছে এখন নিজেদের পাশাপাশি অন্যদেরকে ও সচেতন করার। কোন ঘটনা ঘটলে চুপ করে না থেকে প্রতিবাদ করতে হবে। রুখে দাঁড়াতে হবে সবাইকে।

স্কুল পর্যয়ে বাল্য বিবাহের চিত্র তুলে ধরে জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, করোনা আমাদের সব থেকে বড় ক্ষতি করে গেছে। এই সময় স্কুল বন্ধ থাকায় গোপনে অনেকের বিয়ে হয়ে গেছে। বাল্য বিয়ের বিষয়ে আমাদের কড়া নির্দেশনা আছে। এরপরেও আমরা সফল হচ্ছি না। এর জন্য কমিউনিটি পর্যায়ে আলোচনা আরও বাড়াতে হবে। বাবা মা কে আগে সচেতন করতে হবে।

জেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, চাঁপাইনবাগঞ্জে যারা বিদেশ যাচ্ছেন তাদের মধ্যেই এই বাল্য বিয়ে প্রবণতা অনেক বেশী। বিয়ে করে বিদেশে গিয়ে আবার অনেকে পরিবারের সাথে যোগাযোগ ও রাখেন না । ফলে সমাজে এর একটা বিরূপ প্রভাব পড়ছে।

সংলাপটি নারী নির্যাতন, যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধে কিছু সুপারিশ উপস্থাপন করা হয়। এই সুপারিশসমূহ প্রস্তাব করেন যুক্ত প্রকল্পের স্টুডেন্ট ফোরাম ও নাগরিক সমাজ সংগঠনের সদস্যবৃন্দ। সংলাপে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী, শিক্ষক, সাংবাদিক, উদ্যোক্তা, ইউনিয়ন পরিষদ সদস্য ও ডাসকো ফাউন্ডেশনের কর্মীগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031