IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> রাজশাহী >> বাগমারায় বিনামূল্যে সার-বীজ বিতরণ

বাগমারায় বিনামূল্যে সার-বীজ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত জাতের সরিষা বীজ ও রসায়নিক সার বিনামূলে বিতরণ করা হয়।

শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বিনামূল্যে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

কৃষি সম্প্রসারণ অফিসার সাকলাইন হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সারোয়ার আবুল, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডলসহ সুবিধাভোগী কৃষক ও স্থানীয় নেতৃবৃন্দ।

চলতি মৌসুমে উপজেলায় পূর্ণবাসন কর্মসূচী ও প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫ হাজার ৫শ জন কৃষকের মাঝে প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষা বীজ ও ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি সার বিতরণ করা হয়। ৫৫০ জন কৃষককে পেঁয়াজ চাষ বৃদ্ধির জন্য ১ কেজি বীজ, ৫ কেজি জৈব সার, পলেথিন ও জন প্রতি ২৮০০টাকা প্রদান করা হয়।

এছাড়া ১১ শ’ কৃষককে ভূট্রা বীজ ও ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি সার বিতরণ করা হয়। একই ভাবে ৮৫০ জন কৃষককে ১০ কেজি গম বীজ ও ৩৩০ জন কৃষককে ডিএপি ২০ কেজি এবং ২০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728