IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> রাজশাহী >> রাজশাহীতে ‘ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম’ শীর্ষক সভা

রাজশাহীতে ‘ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম’ শীর্ষক সভা

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : তরুণরাই জতির ভবিষ্যত। আগামীদিনে তাঁরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন। দেশ-জাতির অগ্রগতির জন্য তরুণদের অবদান একান্ত অপরিহার্য।

তাই মেধা, মনন ও মনসিক বিকাশ ও যথাযথ প্রস্তুতির মধ্যদিয়ে আগামীদিনের যোগ্য নাগরিক হিসেবে তরুণদের গড়ে তোলার কোনো বিকল্প নেই তারই ধারাবাহিকতায় সোমবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ রাজশাহীর আয়োজনে নগরীর নিউ মার্কেটস্থ স্বনামধন্য একটি হোটেলে স্থানীয় যুব প্রতিনিধিদের নিয়ে “ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম” শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ সভায় অংশগ্রহণ করে পবা, মোহনপুর উপজেলা ও রাজশাহী সিটির ৩০ জন ইয়ুথ লিডার।

উজ্জীবক হাসিনুর রহমানের সভাপতিত্বে এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ রাজশাহীর রিজিওনাল কো-অর্ডিনেটর সাহাদাত ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহীর রিজিওনাল কো-অর্ডিনেটর মিজানুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ রাজশাহীর মোহনপুর উপজেলার ইউনিয়ন সমন্বয়কারী জয়নুল আবেদীন। আলোচনায় তুলে ধরা হয় সাংবিধানিক ভাবে নাগরিকদের ভোটার হিসেবে দায়িত্ব, কর্তব্য ও অধিকার সম্পর্কে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহীর জেলা সভাপতি জনাব শফিউদ্দিন আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নিজেদের আত্মসমালোচনা করতে হবে আগে তাহলেই আমরা সক্রিয় নাগরিক হিসেবে নিজেদেরকে এগিয়ে নিতে পারবো” একই সাথে তিনি বলেন “অন্যের মতামতকে গুরুত্ব দিলে গণতন্ত্রের বিকাশ ঘটবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, ইয়ুথ মোবিলাইজেশন অফিসার মাসুম রাসেল, ইউ.সি জুয়েল বাবু, সুজন বন্ধু রাজশাহীর সমন্বয়কারী জুয়েল মোস্তাফিজ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ রাজশাহীর ফ্যাসেলিটেটর নাসিম উদ্দিন এবং সেলিজ রেজা প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31