IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে অস্ত্র উচিয়ে কিশোরদের উল্লাস

রাজশাহীতে অস্ত্র উচিয়ে কিশোরদের উল্লাস

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী দেশীয় অস্ত্র নিয়ে উল্লাস করছে একদল কিশোর। বাজনার তালে তালে তারা অস্ত্র উচিয়ে নাচানাচিও করছে। এমন একটি ভিডিও মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বলা হচ্ছে, অস্ত্র হাতে কিশোরদের এই উল্লাসের ভিডিও রাজশাহী নগরীর শাহ মখদুম থানার গাংপাড়া এলাকার।

এ বিষয়ে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি এই ভিডিও অন্তত চার মাস আগের। তখন আমি এই থানার ওসি ছিলাম না। নাচানাচির সময় ওরা নিজেরাই ভিডিওটা করেছিল। আজ সেটা ভাইরাল করে দেওয়া হয়েছে।’

ওসি জানান, এই কিশোর গ্যাং গ্রুপেরই এক ছেলের নাম আরাফাত। তাকে চারদিন আগে একই গ্রুপের অন্যরা মেরেছে। আরাফাত এখন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ছেলেটাকে মারধরের কারণে তার পক্ষের কেউ ভিডিওটা ছেড়ে দিয়েছে। আরাফাতের অভিভাবক সোমবার থানায় অভিযোগ করতে এসেছিলেন।

ওসি আরও জানান, আরাফাতের অভিভাবক কারো নাম জানাতে পারেননি। তবে মামলা হয়েছে। এখন কারা আরাফাতের ওপর হামলা করেছে এবং চার মাস আগে কারা অস্ত্র হাতে উল্লাস করছিল তার সবকিছুই বেরিয়ে আসবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আরাফাতের মাথায় গুরুতর আঘাত রয়েছে। ইতোমধ্যে তার মাথায় অস্ত্রপাচার করা হয়েছে। এখনো শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, চারদিন আগে হাসপাতালে আনার পরেই আরাফাতকে আইসিইউতে নেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

শাহ মখদুম থানার ওসি ইসমাইল হোসেন জানান, কিশোর আরাফাতের উপর হামলার ঘটনায় মঙ্গলবার থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, মামলার বাদী আরাফাতের ভাই হুমায়ুন কবির। মামলার তদন্ত শুরু হয়েছে। কারা আরাফাতের উপর হামলা করেছে এবং অস্ত্র হাতে কারা উল্লাস করছিল তা তদন্তেই পাওয়া যাবে। তদন্তে যাদের পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news