IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
Home >> রাজশাহী >> তানোরে চোরাই পথে সার আমদানি করে বাড়তি দামে বিক্রি

ক্ষুব্ধ কৃষকরা

তানোরে চোরাই পথে সার আমদানি করে বাড়তি দামে বিক্রি

তানোরে চোরাই পথে সার আমদানি করে বাড়তি দামে বিক্রি

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বিসিআইসির সার ডিলার সমিতির সভাপতি পৌরসভার ডিলার আলহাজ্ব মোহাম্মাদ আলী বাবু কৃষি অফিসারের যোগসাজশে প্রতিনিয়তই চোরাই পথে সার এনে দাপটের সাথে বাড়তি দামে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে একট্রাক সার নওগাঁ সান্তাহার থেকে আনার ঘটনা ঘটেছে। সরকারি বরাদ্দের সার মোকামে বাড়তি দামে বিক্রি করে বিভিন্ন গুদাম থেকে ট্রাকের ট্রাক সার এনে প্রকাশ্যে বাড়তি দামে বিক্রি করছেন। অথচ মেমো ও রেজিস্ট্রার খাতাতে ন্যায্য দাম লিখে রাখছেন বলেও একাধিক কৃষকরা নিশ্চিত করেন। শুধু মাত্র ক্ষমতাসীন দলের তকমা ও সার ডিলার সমিতির সভাপতি হওয়ার কারণেই দাপটের সাথে এমন অনিয়ম করলেও রহস্য জনক কারণে কৃষি অফিসারের ভূমিকা নির্বিকার। এতে করে সার নিয়ে ডিলার ও অফিসের কর্মকাণ্ড নিয়ে চরম বেকায়দায় পড়েছেন প্রান্তিক কৃষকরা। ফলে দ্রুত সময়ের মধ্যে নীতিমালা অনুযায়ী সার বিক্রির জোর দাবি তুলেছেন কৃষকরা।

জানা গেছে, বিগত কয়েক বছর ধরে আলু রোপনের আগ থেকে তানোর পৌরসভার বিসিআইসির সার ডিলার আলহাজ্ব মোহাম্মাদ আলী বাবু নিয়োমিত সার আমদানী ও পাচার করে কাড়িকাড়ি টাকা হাতিয়ে নিয়েছেন এবং নিচ্ছেন। শুধু মাত্র সার সমিতির সভাপতি ও কৃষি অফিসারের সাথে সখ্যতা আছে বলেই নাকের ডগায় এমন অনিয়ম করেও ধরা ছোয়ার বাহিরে।

সোমবার দুপুরের দিকে চৌবাড়িয়া থেকে এক ট্রাক সার আসে তালন্দ বাজারে বাবুর ডিলার পয়েন্টে। এমন তথ্যের ভিত্তিতে দেখা যায়, তালন্দ বাজারে বাবুর ডিলার পয়েন্ট যাওয়ার আগে ট্রাক থামে। ট্রাকের ডাইভারের কাছে জানতে চাওয়া হয় কোথায় থেকে সার আনা হচ্ছে তিনি বলেন, নওগাঁ সান্তাহার থেকে সার আনা হয়েছে, কোন কাগজপত্র বা মেমো কিছুই নেই বলে ভূ দৌড় দেন ডাইভার। যে ট্রাকে সার আনা হয়েছে তার নম্বর ঢাকা মেট্রো-ট-১৮-৯২৩৯।

কৃষকরা জানান, ডিলার বাবু মাথায় টুপি পরে যে ভাবে মিথ্যা কথা ও বাড়তি দামে সার বিক্রি করেন কল্পনাতীত। বাড়তি দাম নিবে কিন্তু মেমোতে লিখবে না। কিছু বললেই আমি এখানে চুরি করতে আসিনি। যতটুকু বরাদ্দ পাওয়া যায় কিছুই হবেনা। সরকার সার দিতে পারেনা, আমি কিভাবে দিব। কৃষি অফিসারের অনুমতি নিয়ে বিভিন্ন মোকাম থেকে বাড়তি দামে সার এনে বাড়তি দামে বিক্রি করছি। আমি তো লোকসান করতে আসিনি। আবার কিছু বলা হলেই তার পোষা বখাটেরা এসে গালমন্দ করেন। তার ডিলার পয়েন্ট পৌর এলাকার শেষে তালন্দ বাজারে। পৌর এলাকার মাঝে হলে অনেক সুবিধা হত কৃষকের। কারণ কালিগঞ্জ থেকে তালন্দ আসা মানে ১০০ টাকা ভাড়া গুনতে হয়। যদি সারের সঙ্কট হত তাহলে বাড়তি দামে কেন পাওয়া যায়। আসলে সরকারকে বেকায়দায় ফেলতে ও চাষীদের মাঝে অসন্তোষ সৃষ্টি করতে বাবুর মত ডিলারেরা সিন্ডিকেট করে সঙ্কট তৈরি করে কৃষকের পকেট কাটছে। আর তাদের পকেট দিনের দিন ভারি হচ্ছে। আর এসবের জন্য দায়ী উপজেলা কৃষি অফিস। তারা কি জানেনা কি পরিমান আলু চাষ হয়, কি পরিমাণ সারের প্রয়োজন সবই জানা। কিন্তু অফিসার ও ডিলার মিলেমিশে সিন্ডিকেট করেছে।

ডিলার আলহাজ্ব মোহাম্মাদ আলী বাবু বলেন, কৃষি অফিসের অনুমতি আছে বলেই বরাদ্দের বাহিরে সার এনে কৃষকদের দেয়া হচ্ছে। আপনি নাকি দাম বাড়তি নিচ্ছেন জানতে তিনি জানান বাড়তি দামে কিনে আনলে বাড়তি দামে বিক্রি করতে হবে এটাই স্বাভাবিক ব্যাপার বলে দাম্ভিকতা দেখান এই ডিলার।

কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ বলেন, এভাবে সার নিয়ে আনার কোন অনুমতি দেয়া হয়নি। কোন চাষী যদি নিয়ে আনে সেটা আলাদা বিষয়। কিন্তু বিসিআইসির ডিলার এভাবে সার আনতে পারবে না। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন বলেন, কৃষি অফিসার প্রতিবেদন দেয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930