IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটক
Home >> রাজশাহী >> রাজশাহীতে ‘স্মার্ট বাংলাদেশ ডিজাইন ল্যাব’ বিষয়ক সভা

রাজশাহীতে ‘স্মার্ট বাংলাদেশ ডিজাইন ল্যাব’ বিষয়ক সভা

রাজশাহীতে ‘স্মার্ট বাংলাদেশ ডিজাইন ল্যাব’ বিষয়ক সভা

ধূমকেতু প্রতিবেদক : স্মার্ট রাজশাহী সিটি বির্নিমানে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে ‘স্মার্ট বাংলাদেশ ডিজাইন ল্যাব’-এ পরিকল্পনা, ডিজাইন এবং উদ্যোগ সমূহের অগ্রাধিকার নির্ধারণ ও কার্যক্রম গ্রহণের পরবর্তী করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগর ভবনে মেয়র দপ্তরের মিনি কনফারেন্স রুমে আয়োজিত সভায় বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বির্নিমানের ঘোষণা দিয়েছেন। সেই পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে স্মার্ট রাজশাহী বিনির্মাণে বিশেষজ্ঞদের অংশগ্রহণে ছয় দিন্যাপী কর্মশালার মাধ্যমে সমন্বিত পরিকল্পনায় ২০টি প্রকল্পের ১৬২টি ইনিশিয়েটিভ ডিজাইন করা হয়েছে। অগ্রাধিকার নির্ধারণ করে উদ্যোগ সমূহ বাস্তবায়ন করা হবে। সে লক্ষ্যে প্রথম সভা অনুষ্ঠিত হলো। আগামীতে আরও সভার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

সভায় স্মার্ট রাজশাহী সিটি বিনির্মানে সমন্বিত পরিকল্পনার পরবর্তী ধাপ সমূহ ও বিভিন্ন কমিটি গঠনসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই এর চীফ ই-গভর্নেন্স ড. ফরহাদ জাহিদ শেখ। তাঁর সঙ্গে ছিলেন এটুআই এর সার্ভিস ডিজাইন এনালিষ্ট ইঞ্জিঃ গোলাম ছারওয়ার ও ডিএসডিএল কো-অর্ডিনেটর আশিকুল আজীজ শেখ।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন, সহকারী প্রোগ্রামার রেজওয়ানুল হুদা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নির্দেশিত স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট রাজশাহী সিটি রুপান্তরের লক্ষ্যে ৮ আগস্ট ২০২৩ তারিখে রাজশাহী সিটি কর্পোরেশন এবং এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ১৪ই অক্টোবর হতে ১৯ অক্টোবর ২০২৩ তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ৬ দিনব্যাপি ‘স্মার্ট বাংলাদেশ ডিজাইন ল্যাব’ এ রাজশাহী মহানগরীর সকল সেবা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও রাজশাহীর বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ও দেশের প্রথিতযশা প্রকৌশলী, জনপ্রতিনিধি নিয়ে স্মার্ট রাজশাহী সিটির সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এই সমন্বিত পরিকল্পনায় ২০টি প্রকল্পের ১৬২টি ইনিশিয়েটিভ ডিজাইন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news