IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> রাজশাহী >> জাতীয় শোক দিবস উপলক্ষে পুঠিয়ায় যুবলীগের দোয়া মাহফিল

জাতীয় শোক দিবস উপলক্ষে পুঠিয়ায় যুবলীগের দোয়া মাহফিল

ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পুঠিয়া উপজেলা যুবলীগের আয়োজনে বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫ টায় পুঠিয়া পৌরসভা চত্বরে সভার আয়োজন করা হয়।

পুঠিয়া পৌর মেয়র রবিউল ইসলাম রবির সভাপতিত্বে সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ্। প্রধান বক্ত ছিলেন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক আলী আজম সেন্টু।

বক্তরা বলেন, ‘১৫ আগস্ট বাঙালি জাতির এক বেদনাবিধুর দিন। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। আজকের এই দিনে আমরা বঙ্গবন্ধুর যেসব খুনি এখনো পলাতক আছে, তাদের দেশে ফিরে এনে দ্রুত বিচার কার্যকর করার জোর দাবি জানাচ্ছি।

বক্তরা আরো বলেন, ‘বঙ্গবন্ধুর মতো নেতাকে খুন করে তারা দেশের কত বড় ক্ষতি করেছে, তা কখনো পূরণ হবার নয়। বাংলাদেশ নিয়ে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল- আমরা সবাই চাইলে সে স্বপ্ন কিছুটা হলেও বাস্তবায়ন করতে পারব। বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে ব্রত নিয়েই সামনে এগিয়ে যাচ্ছেন।

জামাত বিএনপি মানুষ রুপী হায়নারা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে মেরে ফেলার জন্য ২১ আগস্ট নীল নকশা করেছিলো। সেদিন ঢাকায় নেত্রীকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করেছিলো। সৃষ্টিকর্তার অশেষ রহমতে সেদিন আমাদের নেত্রী বেচেঁ যায়। কিন্তু মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ অসংখ্য নেতা কর্মী এই হামলায় আহত ও নিহত হয়েছিলা।

এই হামলার খালোদা জিয়া ও তার কুলাঙ্গার পুত্র তারেক জিয়া প্রত্যাক্ষ পরক্ষ ভাবে জড়িত। তাদের বিচার এই বাংলার মাটিই হবে।

সভায় বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি ওবাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সামাউন ইসলাম, ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন উইলিয়াম, শ্রম বিষয়ক সম্পাদক সেলিম খান, পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম মিঠু।

এছাড়া পুঠিয়া উপজেলা যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031