IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> লিড নিউজ >> মোহনপুর কালিতলাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মোহনপুর কালিতলাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনা কবলে পড়ে ৩ জন তরুণের প্রাণ ঝরেছে।

নিহতারা হলেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার বনকুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে কাউসার (১৯), দক্ষিণ চকবালু গ্রামের সেকেন্দার আলীর ছেলে কাউসার রহমান (১৮) এবং আসাবের ছেলে পলাশ (১৫)। একই দুর্ঘটনায় আহত হয়েছে উপজেলার বাথইল গ্রামের শ্রী নিরেনের ছেলে শ্রী সন্তু (৩০)।

বুধবার পহেলা জানুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট বাজার পার হয়ে আজিজ আটা মিলের সামনে কালিতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় প্রথম তিনজন প্রাণ হারায়। অপরদিকে শ্রী সন্তু বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী হতে দু’টি মোটরসাইকেল যোগে নিহত তিনজন এবং আহত একজন নওগাঁ জেলার মান্দা উপজেলার নিজ বাড়ির উদ্যোশ্যে যাওয়ার পথে উপরোক্ত ঘটনাস্থলে পৌঁছা মাত্রই পিছন দিক হতে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি তাদেরকে ধাক্কা দিলে উভয় মোটরসাইকেলের আরোহী পাকা রাস্তার উপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রথম ৩ জন মৃত্যুবরণ করে। অপরদিকে একজন মোটরসাইকেল আরোহী শ্রী সন্তু গুরুতর জখম প্রাপ্ত হলে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন।এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, এ সংক্রান্ত বিষয়ে সড়ক পরিবহন আইনে থানায় মামলা হয়েছে এবং ঘাতক ট্রাক সহ দুর্ঘটনা কবলিত দু’টি মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031