IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদেরসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদারচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন আটকগোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশইন হওয়া আরও ৫ জনকে আটক করলো পুলিশইরানে হামলার ছক চূড়ান্তমার্কিন হামলার আশঙ্কায় ইরানের আকাশপথ বন্ধ
Home >> রাজশাহী >> রাবিতে সুবিধাবঞ্ছিতদের মাঝে সেভ দ্য টুমরো’র শীতবস্ত্র বিতরণ

রাবিতে সুবিধাবঞ্ছিতদের মাঝে সেভ দ্য টুমরো’র শীতবস্ত্র বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্ছিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেভ দ্য টুমরো রাবি শাখা। শুক্রবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে সুবিধাবঞ্চিত এসব শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, লোক প্রশাসন বিভাগের সম্মানিত শিক্ষক স্বপ্নীল রহমান, এগ্রোনোমি এন্ড এগ্রিকালচারার বিভাগের ড. ফেরদৌস আক্তারসহ সেভ দ্য টুমরোর কেন্দ্রীয় কমিটিরসহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রেদোয়ান গাজী মহারাজসহ সেভ দ্য টুমরো রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ফাতেমা আক্তার আঁখিসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সেভ দ্য টুমরো রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরিফুল ইসলাম বলেন, যেহেতু শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে, সেজন্য আমরা এই শীতে ফুলতলায় আমাদের সংগঠন কর্তৃক পরিচালিত স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিই। এ বিষয়ে আমরা আমাদের অভিভাবকবৃন্দ সম্মানীত শিক্ষকদের সাথে কথা বলে পরবর্তীতে শহরের ছিন্নমূল মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

তিনি আরো বলেন, সবার সহযোগিতায় প্রথমবার সফলভাবে শীতবস্ত্র বিতরণ করা সম্ভব হয়েছে। আমরা ভালো লাগা থেকে এসব কাজ করছি, ভবিষ্যতে এ শাখার কাজের পরিধি আরও বৃদ্ধি পাবে।

সেভ দ্য টুমরো, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানহা শান্তা বলেন, নতুন বছরটা সুন্দর একটা কাজ দিয়ে শুরু করতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ সবার সম্মিলিত চেষ্টায় করতে পেরেছি। এভাবেই সারা বছর টাই ভালো আর মানবিক কাজের মধ্যে দিয়ে যাক। জয় হোক মানবতার। সেভ দ্য টুমোরো, রাবি শাখার পক্ষ থেকে সকল সুবিধা বঞ্চিত মানুষ দের নতুন বছর টা আনন্দময় হোক,পৃথিবী সুস্থ হয়ে যাক এই প্রার্থনা করি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031