IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
Home >> রাজশাহী >> রাজশাহীতে অপহৃত ভিকটিম উদ্ধার, অপহরণকারী আটক

রাজশাহীতে অপহৃত ভিকটিম উদ্ধার, অপহরণকারী আটক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে মুক্তিপণের জন্য অপহৃত হওয়া যুবক মহিউদ্দিন খান (২১) কে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া যুবকের বাড়ি যশোর জেলার অভয়নগর থানার ঘোড়া বটতলা গ্রমের বাসিন্দা। তিনি ওই গ্রামের নাছির উদ্দিনের ছেলে।

সোমবার ভোর পৌনে ৩টার দিকে নগর ভবনের সামনে থেকে তাকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করে চন্দ্রিমা থানা পুলিশ। এ সময় শহিদুল ইসলাম (২৭) নামের এক অপহরণকারীকে আটক করে পুলিশ। ওই অপহরণকারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামকৃষ্ণপুর মোল্লাপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, গত রোববার যশোর জেলার অভয়নগর থানাধীন একতারপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সোয়েব আলী অভিযোগ করেন, গত রোববার বিকেল ৫টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন খড়খড়ি সিএনজি পাম্পের কাছ থেকে শহিদুল ইসলামকে পুলিশের হাতে আটক শহিদুলসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনসহ অপহরণ করে নিয়ে যায়। এরপর তাকে অজ্ঞাত স্থানে লুকিয়ে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। অপহৃত হওয়া যুবকের পরিবারের কাছে অপহরণকারীরা মোবাইল ফোনে বার বার কল দিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। অভিযোগ পাওয়ার পর চন্দ্রিমা থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ভোর পৌনে ৩ টার দিকে নগর ভবনের সামনে থেকে অপহরণকারী শহিদুলকে আটক করে। পরে আসামীকে আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930