IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ডোনাল্ড ট্রাম্পেরবাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়েরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুননিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১তানোরে দলিল লেখকদের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভামান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটকপ্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই তানোর প্রাণীসম্পদ অধিদপ্তরনিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতবাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসকএশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনহাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> রাজশাহী বিভাগে চালু হচ্ছে ই-ট্রাফিকিং

রাজশাহী বিভাগে চালু হচ্ছে ই-ট্রাফিকিং

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীসহ বিভাগের আট জেলায় এখন থেকে ই-ট্রাফিকিং এর মাধ্যমে ট্রাফিক জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা যাবে। কাউকে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করা হলে তা পরিশোধ করতে আর থানায় বা ট্রাফিক অফিসে যেতে হবে না। ঘটনাস্থলেই তাৎক্ষনিক সেবা পাবেন লোকজন।

সোমবার রাজশাহী রেঞ্জ পুলিশ অফিসে বিভাগের আট জেলার পুলিশ সুপারসহ (এসপি) ও ই-ট্রাফিকিং সেবাদাতা তিনটি প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও আধুনিক ট্রাফিকিং সিষ্টেমের আওতায় ট্রাফিক জরিমানা সহজীকরণের লক্ষে এ চুক্তি সম্পাদন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পক্ষসমুহ।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, এ চুক্তির ফলে রাজশাহী রেঞ্জ পুলিশের আওতাধীন আট জেলায় ট্রাফিক জরিমানা আদায় ব্যবস্থার আধুনিকায়ন ঘটল। পুলিশের রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারদের সঙ্গে সেবাদাতা প্রতিষ্ঠানসমুহের মধ্যে এ সংক্রান্ত চুক্তিটি সম্পাদিত হয়েছে। এ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলি হচ্ছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও আইটিসিএল। চুক্তিকালে এই তিনটি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও এ ই-ট্রাফিকিং সেবায় কারিগরী সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ফিনটেক কোম্পানি লিমিটেডের কর্মকর্তারাও উপস্থিত থেকে ট্রাফিক জরিমানা সেবা সহজীকরণ চুক্তিটিতে স্বাক্ষর করেন।

এদিকে আগামি কয়েকদিনে সংশ্লিষ্টদের সংক্ষিপ্ত প্রশিক্ষণের পরপরই আগামি ২২ জানুয়ারি থেকে রাজশাহী রেঞ্জ পুলিশের আওতাধীন সব জেলা ও থানা ও ট্রাফিক পয়েন্টে এ সেবা প্রদান শুরু হবে।

রাজশাহীর রেঞ্জ পুলিশের ডিআইজি আব্দুল বাতেন আরও বলেন, ট্রাফিক ব্যবস্থ্পানায় এটি একটি গুরুত্বপুর্ণ পদক্ষেপ। অনেক সময় ট্রাফিক আইন ভঙ্গের দায়ে কাউকে জরিমানা করা হলে তাকে ট্রাফিক অফিস বা সংশ্লিষ্ট পয়েন্টে গিয়ে সেটি পরিশোধ করতে হয়। এখন এমন ঘটনার ক্ষেত্রে ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে এ জরিমানা দেওয়া যাবে। সেবা গ্রহীতা তার মোবাইল ফোন থেকেই জরিমানা দিয়ে মামলা ঘটনাস্থলেই নিস্পত্তি করে নিতে পারবেন। এতে সময় যেমন বাঁচতে তেমন তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা সরকারি কোষাগারে সরাসরি চলে যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031