IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিতমহাদেবপুরে ছাত্রদলের ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক টুটুলরাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> রাজশাহীর ৬০০ পরিবারের মাঝে হাইজিন কিটস বিতরণ

রাজশাহীর ৬০০ পরিবারের মাঝে হাইজিন কিটস বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে হাইজিন কিটস্ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কারিতাস রাজশাহী অঞ্চল আয়োজিত কয়েরদাঁড়া মাঠে হাইজিন কিটস্ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ করোনা কে সফলভাবেই মোকাবেলা করেছে। শিগগিরই করোনার ভ্যাকসিন বাংলাদেশে আসছে। রাজশাহীতে অগ্রাধিকার তালিকা করে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে। এ লক্ষ্যে সরকারি নির্দেশনায় একটি কমিটি গঠিত হয়েছে।

কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. সুক্লেশ জর্জ কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক শাহীন আকতার রেনী, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান কমিউনিটি উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান। এ সময় ৬নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মাজেদা বেগম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবীর সেন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোন্তাজ আহমেদ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে মহানগরীতে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ৬০০ জনের প্রত্যেককে টেপসহ ২০ লিটারের একটি বালতি, ১টি প্লাষ্টিক মগ, ৫টি ডেটল সাবান (১২৫ গ্রাম), ২ কেজি কাপড় কাচার পাউডার, ৪টি স্বাস্থ্যসম্মত্য সেনিটারি নেপকিন কাপড়, ৪টি টুথব্রাশ, ১টি টুথপেস্ট, ২টি মাস্ক প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031