IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা
Home >> রাজশাহী >> রাসিক ২৮ নং ওয়ার্ডে হিজড়াদের অধিকার বিষয়ে সভা

রাসিক ২৮ নং ওয়ার্ডে হিজড়াদের অধিকার বিষয়ে সভা

ধূমকেতু প্রতিবেদক : দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১টায় রাসিক ২৮নং ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থা তুলে ধরা এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সহায়তায় জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা।

প্রধান অতিথি ছিলেন, রাসিক ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু।

অত্র সংস্থার আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গেøাবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে সভায় উপস্থিত ছিলেন, ২৮নং ওয়ার্ড সচিব ইদ্রিস আলী, কাজলা বাজার সমিতির সাধারণ সম্পাদক অরবিন্দ সরকার, এনজিও কর্মী নাজমুল হক ব্যবসায়ী দিনুরুল ইসলাম ও দিনের আলো হিজড়া সংঘের ফিনান্স এন্ড এডমিন মোস্তাক আহম্মেদ।

সভা সঞ্চালনা করেন, ফিল্ড ফ্যাসিলিটেটর রায়হানুল হক রায়হান। এছাড়ার অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হিজড়া জনগোষ্ঠীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, হিজড়া সন্তানেরা সমাজের একজন। তাদের সুন্দর নাম আছে। আছে পরিবার ও সমাজে নিরাপদে বসবাস করার অধিকার। রাষ্ট্র হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তারা এখন ভোট দিতে পারেন। সেইসাথে রাষ্ট্র তাদের পিতার সম্পদে অংশিদারিত্ব নিশ্চিৎ করেছে। অতএব হিজড়াদের আলাদাভাবে না দেখে তাদের কাজের সুযোগ করে দেয়া এবং উন্নয়নমূলক কাজে হিজড়াদের অংশগ্রহন নিশ্চিৎ করার তাগিদ দেন তিনি। সেইসাথে পড়ালেখা করে মানুষের মত মানুষ হওয়ার পরামর্শসহ বাড়িতে বাড়িতে চাঁদাবাজি না করে সহযোগিতার হাত বাড়ানোর জন্য হিজড়াদের আহবান জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930