IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> রাজশাহী >> পুঠিয়ায় ভূমি ও গৃহহীদের ঘর বিতরণ বিষয়ে অবহিতকরণ সভা

পুঠিয়ায় ভূমি ও গৃহহীদের ঘর বিতরণ বিষয়ে অবহিতকরণ সভা

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ভূমি ও গৃহহীনদের মাঝে প্রধান মন্ত্রীর দেয়া উপহার পাকা ঘর বিতরণ পূর্বক স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে বারইপাড়ার “তালুকদার গ্রাম আশ্রয়ণ প্রকল্পে” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নরুল হাই মোহাম্মদ আনাছ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান প্রমূখ। এ সময় স্থানীয় সংবাদকর্মী ও গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পুঠিয়ায় ‘ক’ শ্রেণীভূক্ত জমিতে ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প-২ এর মাধ্যমে ৫৪ টি নান্দনিক পাঁকা ঘর তৈরি করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারী মাননীয় প্রধান মন্ত্রী আনুষ্ঠানিক ভাবে নির্মিত ঘর গুলো উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে ওই অসহায় পরিবারের লোকজনদের মাঝে তাদের স্বপ্নের পাঁকা ঘর গুলো হস্তাস্তর করা হবে। চারটি ইউনিয়ন এলাকায় ৯২ লাখ ৩৪ হাজার টাকা ব্যায়ে ৫৪ টি ভূমি ও গৃহহীন পরিবারের জন্য নান্দনিক ভাবে নির্মিত হচ্ছে পাঁকা ঘর। এতে প্রতিটি পাঁকা ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news