IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ডোনাল্ড ট্রাম্পেরবাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়েরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুননিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১তানোরে দলিল লেখকদের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভামান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটকপ্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই তানোর প্রাণীসম্পদ অধিদপ্তরনিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতবাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসকএশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনহাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> রাজশাহীর ১৪নং ওয়ার্ডে দুই হাজার শীতার্তকে কম্বল বিতরণ

রাজশাহীর ১৪নং ওয়ার্ডে দুই হাজার শীতার্তকে কম্বল বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪ ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে প্রায় দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মহানগরীর ডাবতলার মোড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, শীতের শুরু থেকে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেওয়া কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। যেমনিভাবে করোনাকালে সরকারের ভান্ডার থেকে লক্ষ লক্ষ টন চাল, ডাল, আট সহ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী। আমরা রাজশাহীতে দফায় দফায় করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন ও নি¤œ আয়ের মানুষকে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করেছি। দেশের মানুষের যেকোন প্রয়োজনে সব সময় পাশে থাকে আওয়ামী লীগ সরকার।

মেয়র আরো বলেন, রাজশাহীর সার্বিক উন্নয়ন করতে চাই। রাজশাহীর অব্যাহত উন্নয়ন চাইলে মত পরিবর্তন করবেন না। মত পরিবর্তন হলে কী হয়, সেটি ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত আপনারা দেখেছেন, রাজশাহীর কোন উন্নয়ন হয়নি।

মহানগর আওয়ামী লীগ সভাপতি লিটন আরো বলেন, রাজশাহীতে দীর্ঘদিনেও শিল্পায়ন ও কল-কারখানা না হওয়ায় চাকরির সংঙ্কট। শিল্পায়ন ও কর্মসংস্থানের জন্য আমাদের অনুরোধে মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহীতে ইতোমধ্যে তিনটি শিল্পাঞ্চল অনুমোদন দিয়েছেন। এরমধ্যে বিসিক শিল্পনগরী-২ ও চামড়া শিল্প পার্ক নির্মাণের কাজ এগিয়ে চলেছে। এই দুইটি শিল্পাঞ্চলে বিপুল সংখ্যক তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। এছাড়া রাজশাহীতে মেডিকেল বিশ^বিদ্যালয় হচ্ছে, রাস্তা ও ড্রেন সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এরফলে এই এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটেছে।

অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের উন্নয়ন করছেন। প্রধানমন্ত্রীর সহযোগিতায় রাজশাহীতে আমাদের লিটন ভাই ব্যাপক উন্নয়ন করছেন। উন্নয়ন চাইলে লিটন ভাইয়ের সাথেই থাকবে হবে। লিটন ভাই দুঃসময়ে আপনাদের পাশে আছে, আগামীতে তার সাথেই আপনাদের থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোসাব্বিরুল ইসলাম, কার্যনিবার্হী সদস্য মকলেসুর রহমান কচি, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদ তৌকির উদ্দিন খান খালেক সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031