ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘার পদ্মার চরাঞ্চলে কলার বাগান পুড়িয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দিদার ব্যাপারী ও মজনু দর্জি পক্ষদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মজনু ব্যাপারী পক্ষে এক নারীসহ ৪ জন গুলিবিদ্ধ এবং ৩ জন গুরুত্বর আহত হয়েছেন। গুলিবৃদ্ধ চারজনকে রামেক হাসপাতালে রেফাট করা হয়েছে।
এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকা জনক বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। অবশিষ্ঠ তিনজন স্থানীয় বাঘা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। রোববার সকালে উপজেলার চৌমাদিয়া চরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বাঘা থানার চৌমাদিয়া চরাঞ্চলে দিদার ব্যাপারীর গম ক্ষেতের পার্শ্বে মজনু দর্জির কলার বাগান রয়েছে। উক্ত বাগানে গত ২৬ ফেব্রুয়ারী সকালে দিদার ব্যাপারী তার লোকজন নিয়ে জমির আগাছা দমন করার লক্ষে আগুন দেয়। এতে পার্শ্ববর্তী মজনু ব্যাপারীর কলার বাগানে আগুন ছড়িয়ে পড়ে। ফলে কলার বাগানে ব্যাপক ক্ষতি সাধান হয়। এরপর উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার এক পর্যায় সন্ধ্যে ৭ টার সময় চৌমাদিয়া বাজারে দিদার ব্যাপারীকে চড়-থাপ্পড় মারে মজনুদর্জি।
সর্বশেষ ২৮ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকার সময় কলার বাগান মালিক মজনুদর্জি বাগান পরিচর্চা করতে গেলে গম ক্ষেত্রের মালিক দিদার ব্যাপারী তার লোকজন নিয়ে অতর্কিত মাজনুদর্জির উপরে হামলা চালায়। এ খবর পেয়ে মজনুর লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে তাদের সকলের উপরে পরিকল্পিত ভাবে হামলা এবং গুলিবর্ষণ করা হয়।
এতে লিটন (২৯) আব্দুর রাজ্জাক (৩৩) মরিয়ম বেগম (৪৫) ও দুলাল ব্যাপরী গুলিবিদ্ধ হয়। একই সাথে হাসুয়ার কপ খেয়ে আহত হন ইদ্রিশ আলী (৩০) ইয়াদ আলীদর্জি (৪২) এবং ইব্রাহিম (২৮)।
বাঘা থানা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সোলায়মান আলী জানান আহত ৭ জনের মধ্যে গুলিবিদ্ধ চারজনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ট করা হয়েছে। এদের মধ্যে আব্দুর রাজ্জাক এর পেটে এবং লিটনের বুকে গুলি লেগেছে। তাদের দু’জনের অবস্থা আশাংকা জনক।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্র ঘটনা স্থালে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। দুপুর পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি। তদন্ত পূর্বক এ বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে।


