IMG-LOGO

রবিবার, ২৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ১ ও ২ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগরাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাইআত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য ১৯ মাস পরে উদঘাটন,ডোবা থেকে কঙ্কাল উদ্ধারনিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালারাজশাহী-৬ আসনঃ ৪২ ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন?নগরীতে পিস স্কুলে পিঠা উৎসবখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৭ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল‘জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি’পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ‘যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান’প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদের দিনরাত গণসংযোগআজ আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীপদ্মা ব্যারাজ নির্মাণকাজ মার্চে শুরুযুবকদের ভোটের প্রতিফলন হোক: আবু সাঈদের কবর জিয়ারত শেষে শফিকুর রহমান
Home >> রাজশাহী >> রাজশাহীতে ৫ম অক্ষয়কুমার মৈত্রেয় নাট্যোৎসবের উদ্বোধন

রাজশাহীতে ৫ম অক্ষয়কুমার মৈত্রেয় নাট্যোৎসবের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : আইনজীবী, সমাজকর্মী, খ্যাতনামা ইতিহাসবিদ, নাট্যকার ও প্রত্মত্ত্ববিদ অক্ষয়কুমার মৈত্রেয়-এর জন্মদিন উপলক্ষে রাজশাহী থিয়েটারের আয়োজনে ছয় দিনব্যাপী ‘৫ম অক্ষয়কুমার মৈত্রেয় নাট্যোৎসব-২০২১’ শুরু হয়েছে।

সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এ নাট্যোৎসবের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুরুতেই প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্জ্বলন করেন। এ সময় পরিবেশিত হয় মনমুগ্ধকর নৃত্য।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্নে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কাজ করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশে মুক্তবুদ্ধির চর্চা হয়, গুনীজনদের গুনকীর্তন করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও আমরা সেটি ধারণ করেই চলি।

উদ্বোধনের পর আলোচনা সভা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসবের আহŸায়ক ও রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাট্যজন অধ্যাপক মলয় কুমার ভৌমিক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন। অনুষ্ঠানে নাট্যজন অধ্যাপক মলয় কুমার ভৌমিককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এসময় উৎসবের সচিব ও রাজশাহী থিয়েটারের সাধারণ সম্পাদক কামার উল্লাহ সরকার, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমন্ডলীর সদস্য কাজী সাঈদ হোসেন দুলাল, রাজশাহী থিয়েটারের আজীবন সদস্য নাট্যজন তাজুল ইসলাম, সেক্টর কমান্ডার ফোরাম রাজশাহী জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, রাজশাহী থিয়েটারে নির্বাহী সদস্য আব্দুস সাত্তার ডলার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১লা মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত প্রতিনিধ সন্ধ্যা ৭টায় ভারত ও বাংলাদেশের ৬টি বিখ্যাত নাটক মঞ্চায়িত হবে। উদ্বোধনী দিনে রাজশাহী থিয়েটারের ‘পুত্রহীন’ নাটক মঞ্চস্থ হয়। ২ মার্চ রাজশাহী সাংস্কৃতিক সংঘের ‘গিরগিটি’, ৩ মার্চ রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির ‘বাতিঘর’, ৪ মার্চ বগুড়া থিয়েটারের ‘দ্রোহ’, ৫ মার্চ বিবর্তন যশোরের ‘পেজগী’ এবং ৬ মার্চ শব্দ নাট্যচর্চা কেন্দ্র ঢাকার ‘চম্পাবতী’ নাটক মঞ্চস্থ হবে। রাজশাহী থিয়েটার আয়োজিত এই নাট্যোৎসবে পৃষ্ঠপোষকতা করেছে রয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন এবং সহযোগিতায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031