IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্ব ধারণ করতে হবে’উত্তরায় ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬
Home >> রাজশাহী >> বাঘার চরাঞ্চলে হত্যা মামলার ২নং আসামীকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

বাঘার চরাঞ্চলে হত্যা মামলার ২নং আসামীকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘার পদ্মার চরাঞ্চলে ইব্রাহিম হত্যা মামলার ২ নং আসামী দিলা ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার তেরখাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, বাঘার পদ্মার চরাঞ্চলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধের ২৬ দিন পর ইব্রাহিম নামে এক ব্যাক্তিকে চৌমাদিয়া বাজারের পার্শ্বে গুলি করে হত্যা করে প্রতিপক্ষরা। একই সাথে মোশারফ হোসেন নামে অপর এক ব্যক্তিকে তুলে নিয়ে অস্ত্রসহ মামলা দেয় রাজশাহী এবং কুষ্ঠিয়া জেলার শেষ সীমানা আতার পাড়া বিজিবি। অভিযোগ উঠেছে, ঐ ক্যাম্পের কতিপয় বিজিবি সদস্যরা একটি পক্ষকে সহায়তা করায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটেছে।

এ বিষয়টি নিয়ে স্থানীয় চকরাজাপুর ইউপি চেয়ারম্যান আজিজুল আযম এবং মেম্বর আব্দুর রহমানসহ স্থানীয় লোকজন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানা পুলিশসহ গণমাধ্যম কর্মীদের জানান, গত ২৮ ফেব্রুয়ারী সকালে দুই পক্ষের সংঘর্ষে যারা চারজনকে গুলি করে হত্যার চেষ্টাসহ দু’জনকে কুপিয়ে আহত করে তারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। এদের নেপথ্য থেকে সহায়তা দিয়েছে আতার পাড়া ক্যাম্পের কতিপয় বিজিবি সদস্য।

এদিকে, সোমবার ভোর রাতে কুষ্ঠিয়া জেলার ভেড়ামারা উপজেলার তেরখাদিয়া এলাকা থেকে পৃথক দুটি মামলার আসাসী দিদার ব্যাপারীকে বাঘা থানা পুলিশ গ্রেপ্তারের পর সে পুলিশের কাছে দ্বিতীয় ঘটনায় আতারপাড়া বিজিবি’র ৬-৭ জন সদস্য তাদের সহায়তা করার সত্যতা স্বীকার করেন।

প্রসঙ্গত, বাঘা থানার চৌমাদিয়া চরাঞ্চলে দিদার ব্যাপারীর গম ক্ষেতের পার্শ্বে মজনু দর্জির কলার বাগান রয়েছে। উক্ত বাগানে গত ২৬ ফেব্রুয়ারী সকালে দিদার ব্যাপারী তার লোকজন নিয়ে জমির আগাছা দমনের লক্ষে আগুন দেয়। এতে পার্শ্ববর্তী মজনু ব্যাপারীর কলার বাগানে আগুন ছড়িয়ে পড়ে। ফলে কলার বাগানে ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় মজনু ব্যাপী ঐদিন সন্ধ্যায় দিদার ব্যাপারীকে চড়-থাপ্পড় মারে। এর জের ধরে ২৮ ফেব্রæয়ারী সকাল ১০ ঘটিকার সময় দিদার ব্যাপারী তার লোকজন নিয়ে অতর্কিত মাজনুদর্জির উপরে হামলা চালায়।

এ খবর পেয়ে মজনুর লোকজন ঘটনাস্থালে এগিয়ে এলে তাদের সকলের উপরে পরিকল্পিতভাবে হামলা এবং গুলিবর্ষণ করে। এতে লিটন (২৯), আব্দুর রাজ্জাক (৩৩) মরিয়ম বেগম (৪৫) ও দুলাল ব্যাপরী গুলিবিদ্ধ হয়। একই সাথে হাসুয়ার কোপ খেয়ে আহত হন ইদ্রিশ আলী (৩০) ইয়াদ আলীদর্জি (৪২) এবং ইব্রাহিম (২৮)।

এ ঘটনায় ঐদিন সন্ধ্যায় বাঘা থানায় ১৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন আহত ইয়ার হোসেনের বড় ভাই আব্দুর রহমান মেম্বর। এ মামলায় পুলিশ আব্দুর রশিদ নামে একজন আসামীর বাড়ী থেকে ১২ বোতল ফেন্সিডিল জব্দ এবং বিজিবি পরিহিত এক সেট পোশাক উদ্ধারসহ ৩ জনকে আটক করেন।

আটককৃতরা হলো, চরাঞ্চলের চৌমাদিয়া গ্রামের হাকিম ব্যাপারীর ছেলে আলাউদ্দিন (২৩) আব্দুল জলিল ব্যাপারির ছেলে আসাদ ব্যাপারী (৪০) ও রশিদ আলীর স্ত্রী রুবি আক্তার (২৭)।

চরাঞ্চলের স্কুল শিক্ষক মিজানুর রহমান ও বাবলু দেওয়ানসহ স্থানীয় প্রত্যক্ষদর্শী অনেকেই জানান, দিদার ব্যাপী পক্ষের লোকজন মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। তাদেরকে সহায়তা দিয়ে থাকে স্থানীয় আতার পাড়া বর্ডার গার্ড বিজিবি’র কতিপয় সদস্য।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আব্দুল বারী জানান, পৃথক ঘটনায় দু’টি মামলা হয়েছে। প্রথম ঘটনায় আমরা আব্দুর রশিদ নামে একজন আসামীর বাড়ী থেকে ১২ বোতল ফেন্সিডিল সহ বিজিবি পরিহিত ন্যায় পোশাক পেয়েছি। দ্বিতীয় ঘটনা ইব্রাহিম হত্যা মামলার ২ নং আসামী দিলা ব্যাপারীকে গ্রেপ্তারের পর সে আমাদের কাছে বিজিবি সহায়তার কথা স্বীকার করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031