IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> রাজশাহী >> ছাওয়ালকান্দা বিলে দুর্বৃত্তদের দেয়া বিষে চাষকৃত মাছের ব্যাপক ক্ষতি

ছাওয়ালকান্দা বিলে দুর্বৃত্তদের দেয়া বিষে চাষকৃত মাছের ব্যাপক ক্ষতি

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ছাওয়ালকান্দা বিলে চাষকৃত মাছে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২০-২৫ লাখ টাকার সম পরিমান ক্ষতি হয়েছে বলে জানান ওই বিলে চাষকৃত মাছের মালিক আয়েন উদ্দীন। বিলে বিষ প্রয়োগ করায় পানিতে বিষক্রিয়ার সৃষ্টি হলে প্রায় দেড়’শ মন মাছের পোনা সহ মজুদকৃত মাছ মরে গেছে। বিলে পাহারাদার থাকলেও তার অজান্তেই ঘটনাটি ঘটেছে বলে জানাগেছে। ওই বিলের পাশেই আয়েন উদ্দীন মেম্বারের বাড়ি।

ঘটনাটি ঘটেছে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এবং দ্বীপনগর এলাকার ছাওয়ালকান্দার বিলে। বুধবার ভোর রাতে দুর্বৃত্তরা তরল জাতীয় বিষ বিলের বিভিন্ন স্থানে বোতল এবং পলেথিনে করে ফেলে যায়। সকালে ওই বিলে তার চাষকৃত মাছ মরে পানিতে ভেসে উঠেছে এমন খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে আসেন আয়েন উদ্দীন। বিলে এসে ঘটনাটি সঠিক হওয়ায় ভেঙ্গে পড়েন তিনি। শত্রুতা করে দুর্বৃত্তদের দেয়া বিষে মাছগুলো মরে এবং পচে পানিতে ভেসে উঠেছে।

আয়েন উদ্দীন বাসুপাড়া ইউনিয়নের সদস্য। বিগত ৪ বছর থেকে জমির মালিকদের নিকট থেকে জমি লীজ নিয়ে মাছ চাষ করে আসছে। জমির মালিকদের সাথে মাছ চাষ নিয়ে কোন বিরোধ না থাকলেও শত্রুতা করে আয়েন উদ্দীনের চাষকৃত মাছে বিষ প্রয়োগ করেছে।

চলতি বছরের জন্য রুই, কাতলা, মৃগেল, সিলভার, চিতল, আইড় সহ বিভিন্ন প্রজাতির প্রায় ২ শত মন মাছ চাষের জন্য বিলে মজুদ করা হয়েছে। সেই মাছ দিনে দিনে বড় হলে প্রায় ৫০ লাখ টাকার মাছ বিক্রয় করা হতো বলে জানান আয়েন উদ্দীন। এতে মৌসুমের আগেই মাছগুলো বিষ দিয়ে মাছ মেরে ফেলে অনেক টাকার ক্ষতি সাধন করেছে বলেও জানান তিনি।

বিষ প্রয়োগ করে মেরে ফেলা মাছগুলো বিলের পানি থেকে ধরতে অনেক লোক কাজে লাগিয়েছেন আয়েন উদ্দীন। লোকজন বেড়জাল দিয়ে এবং পানিতে নেমে খুঁজে খুঁজে মাছ ধরে উপরে উঠানো হচ্ছে। তবে মাছগুলো খাওয়ার অনুপযোগী হয়ে পড়ছে। অতিরিক্ত বিষক্রিয়ায় মাছ মরে গেছে। বি দিয়ে মাছ মেরে ফেলার কারনে বাগমারা থানায় একটি অভিযোগ করবেন বলে জানা গেছে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, বিলে বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয়েছে এমন খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31