IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দর্শনপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

দর্শনপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবার ১নং দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসান রাজের বিরুদ্ধে ১০ টাকা কেজি দরের চাল আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। এ অভিযোগটি মিথ্যা বলে দাবী করেছেন চেয়ারম্যান কামরুল হাসান রাজ। চেয়ারম্যান বলেন, এই ইউনিয়নের প্রায় ৪০ জন ১০ টাকা কেজি দরের চাল কার্ডধারী রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের নাম পরিবর্তন করা হয়েছে মাত্র। তাঁর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে যে, অভিযোগ করা হয়েছে, সেখানে কোথাও চাল আতœসাতের বিষয়টি উল্লেখ নাই।

উদ্দেশ্য প্রণোনিত ভাবে একটি কুচক্রী মহল তাঁকে সমাজের চোখে এবং রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এরুপ করছে। তারা কার প্ররোচনায় মনগড়া অভিযোগের ভিত্তিতে খবর প্রকাশ করছে তা তিনি জানেন না বলে জানান।

এ বিষয়ে চেয়ারম্যান আরো বলেন, করোনা ভাইরাসের সময় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমি দলমত নির্বিশেষে সঠিক ভাবে ত্রাণ বিতরণ করে আসছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি কোন চাল আত্মসাৎ করি নাই। কিছু নাম পরিবর্তন করেছি মাত্র। আমি এতটা অসহায় পরিবারের সন্তান নয় যে আমাকে চাল আত্মসাৎ করে খেতে হবে।

এ বিষয়ে সরে জমিনে তথ্য অনুসন্ধানে গেলে এলাকাবাসী বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে কামাল যে, চাল আত্মসাৎ এর অভিযোগ করেছেন সেটা তার মনগড়া অভিযোগ। স্বার্থের ব্যাঘাত ঘটার কারণে এমন অভিযোগ করেছে বলে মন্তব্য করেন একাধিক ব্যক্তি।

তারা আরও বলেন, চেয়ারম্যান শুধু ১০ টাকা কেজি দরের চাল নয় করোনা কালীন ত্রাণ সামগ্রী এবং ভিজিডি ও ভিজিএফ চাল প্রতিবার সঠিকভাবে বিতরণ করেন। আর এই চাল ডিলারের মাধ্যমে বিক্রি হয়ে থাকে বলে জানান তারা।

এদিকে, ১০টাকা কেজি গ্রহণকারীদের মধ্যে থেকে তেতুলিয়া পাড়ার হাবিবুর রহমান, দর্শন পাড়ার ফিরোজ আলী, চক দর্শনপাড়ার মহির ও দর্শনপাড়া নামোপাড়ার আকবর আলীসহ আরো অনেকে বলেন, তারা ডিলারের নিকট থেকে নিয়ম মাফিক চাল ক্রয় করে থাকনে। চেয়ারম্যান কখনো সেখানে হস্তক্ষেপ করেন না। সঠিকভাকে চাল কার্ডধারীদের ডিলার দিচ্ছেন কিনা তা চেয়ারম্যান মাঝেমধ্যে তদারকী করেন বলে জানান এই কার্ডধারীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031