IMG-LOGO

মঙ্গলবার, ১৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় লাম্পি স্কিন রোগের টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিতবাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন শিক্ষার্থীর উদ্ভাবনে চমক :জেলা-উপজেলায় প্রথম হয়ে এবার জাতীয় মঞ্চে লড়বেবিএনপিকে কড়া বার্তা, গণভোটের রায় মানার আহ্বান শফিকুর রহমানেরসিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামী গ্রেপ্তারনিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১‘দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮বাউয়েটের ২৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিতবাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহানগোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপনরাজশাহীতে বিএসটিআই’র আদালতে লাইভ বেকারীর জরিমানা‘চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা’আরডিএর নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদের গাছের চারা রোপনরাজশাহীকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানেরছেলের মোটরসাইকেল থেকে সিটকে পড়ে মায়ের মৃত্যু
Home >> রাজশাহী >> বাগমারায় চোলাইমদ ও দুই জুয়াড়ীসহ আটক ৫

বাগমারায় চোলাইমদ ও দুই জুয়াড়ীসহ আটক ৫

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় দুই জুযারী সহ ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই জুয়ারী হলের শহিদুল ইসলাম (২৫) এবং শাহীন আলম (২৫)। তাদের বাড়ি উপজেলার মাড়িয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে।

গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম গোয়ালপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে এবং শাহীন আলম একই গ্রামের ভাদু শেখ এর ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাগমারা থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। থানার এএসআই সনজিব বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে দুই জন পালিয়ে যায়। তাদেরকে পলাতক দেখানো হয়েছে ওই মামলায়।

অপরদিকে, উপজেলাা বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের মৃত আব্দুল মোল্লার ছেলে রফিকুল ইসলামকে ওয়ারেন্ট আসামী হিসেবে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে রোববার দুপুর হাট-গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সইবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মচমইল রাজবাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদ সহ দুই জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃরা হলেন শ্রাবণী সরদার (২০) এবং আমিনুল ইসলাম (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মচমইল রাড়বাড়িতে অভিযান চালিয়ে চোলাইমদ ক্রয়ের সময় উপজেলার সৈয়দপুর চকপাড়া গ্রামের মৃত আব্দুল এর ছেলে আমিনুল ইসলামকে ৬ বোতলসহ গ্রেপ্তার করে। পরে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বিদ্যুৎ সরদারের স্ত্রী শ্রাবণী সরদারের ঘর তল্লাসি করে ১৮ বোতল চোলাইমদ উদ্ধার করে পুলিশ। চোলাইমদ বিক্রির দায়ে শ্রাবণী সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানাগেছে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, অর্থের বিনিময়ে গোপনে কার্ড খেলা অবস্থায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে পলাতক এক আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রোববার দুপুর ১২ টায় আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031