ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী জুলকার সাঈদ ওরফে নাঈম (৩০) কে গ্রেপ্তর করেছে র্যাব-৫।
রোববার (২৫ জুলাই) দুপুর আড়াই টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাঈম কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানাধীন বনগ্রাম এলাকায় আলহামদুর ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি দল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০.৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জুলকার সাঈদ ওরফে নাঈম (৩০) কে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ৩ টি মোবাইল, ৫ টি সীমকার্ড, ১ টি পিকআপ, ০১ টি গাড়ীর শোরুমের কাগজ ও নগদ = ৮,৫০০/- টাকা জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ সনের ৩৬(১) সারণী ১৯(গ)/৩৮ ধারার মামলা দায়ের করা হয়েছে।


