IMG-LOGO

বুধবার, ২১ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জনখালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিলকুষ্টিয়ার চার সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দগোমস্তাপুরে গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভাকাকে বিয়ে করলেন শাকিবা ?চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিনটি আসনে ১৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দফের দরপতনে শেয়ারবাজারপোরশায় ইসলামী আন্দোলন নেতার জামায়াতে যোগদান
Home >> রাজশাহী >> বাঘায় মাদকসহ সন্তানকে পুলিশে সোপর্দ করলো পরিবার

বাঘায় মাদকসহ সন্তানকে পুলিশে সোপর্দ করলো পরিবার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মাদক সেবনের অর্থ যোগান দিতে হিম-শিম খাওয়া এক পরিবার তাদের ছেলে সনেট (২০) দ্বারা হেনেস্তা হয়ে অবশেষে গাঁজা ও হেরোইনসহ তাকে পুলিশে সোপর্দ করেছেন। আটক সনেটের বাড়ী উপজেলার নারায়নপুর গ্রামে। রোববার সকালে নিজ বাড়ী থেকে পুরিশ তাকে আটক করে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার নারায়নপুর গ্রামের আবুবক্কর এর ছেলে সনেট গত কয়েক বছর থেকে মাদক সেবনের সাথে সম্পৃক্ত হয়। সে প্রথমে ফেন্সিডিল সেবন করলেও বর্তমানে হেরোইন এবং গাঁজা ছাড়া তার একদম’ই চলেনা। এ জন্য সে প্রতিনিয়ত টাকার তার বাবা-মার প্রতি মানুষিকভাবে নির্যাতন করে আসছিল। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছিল ঐ পরিবার। নিরুপায় হয়ে রোববার সকাল ৯ টায় বাঘা থানা পুলিশের সহায়তা নিয়ে নিজের সন্তানকে নিজেরায় পুলিশে সোপর্দ করেন।

আটককৃত সনেটের মা নার্গিস বেগম বাঘা থানা চত্বরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, তার ছেলেকে মাদক সেবনের জন্য টাকা দিতে ব্যর্থ হলে সে ঘরে রাখা চাল ব্যাগে করে নিয়ে বাজারে বিক্রী করে হলেও নেশা করতো। নিরুপায় হয়ে তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি।

সনেট এর বড়ভাই সুইট দুঃখের সাথে বলেন, আমরা চাই আইনের আওতায় হাজত খেটে সে নিজেকে সুধরে নিক। এতে করে একদিকে তার জীবন রক্ষা পাবে। অপরদিকে আমরা আর্থিক ক্ষতিসাধন থেকে মুক্ত হবো। এ চিন্তা করে আজ সকালে যখন সে নেশা করছিলো তখন আমি ও আমার মা’ থানায় ফোন করে তাকে পুলিশের হাতে সোপর্দ করি।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করে আটক সোনেট (২০)কে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031