IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতুরাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনাগোদাগাড়ীতে পুকুর থেকে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি জুয়েল, সম্পাদক মমিন
Home >> রাজশাহী >> দেউলিয়া যুবসংঘে চেয়ারম্যান প্রার্থীর ফুটবল ও জার্সি প্রদান

দেউলিয়া যুবসংঘে চেয়ারম্যান প্রার্থীর ফুটবল ও জার্সি প্রদান

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া যুবসংঘের খেলোয়ারদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ফুটবলসহ জার্সি সেট প্রদান করেছেন। বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নাম সম্বলীত জার্সি সেট উপহার প্রদান করেন তিনি।

মঙ্গলবার বিকেলে দেউলিয়া চৌরাস্তা সংলগ্ন মাঠে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দেউলিয়া যুব সংঘের ৬০ জন সদস্যের মাঝে একটি ফুটবল ও জার্সি সেট এবং ৩০ জন ক্ষুদে খেলোয়ারদের মাঝে একটি ফুটবল এবং জার্সি সেট প্রদান করেন নুরুল ইসলাম।

নুরুল ইসলাম বলেন, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাঠে ফিরাতে চাই। খেলাধুলার সাথে সম্পৃক্ত হলে নানান অপকর্মের হাত থেকে নিজেকে দূরে রাখা যায়। যুব সমাজ সঠিক পথে থাকলে সমাজের উন্নয়ন নিশ্চিত। ইউনিয়নের প্রতিটি ক্লাব এবং মাঠে ফুটবল ও জার্সি সেট প্রদান করা হবে। এরই মধ্যে ৮টি ক্লাবে ফুটবল ও জার্সিসেট প্রদান করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীস সুরুজ, সদস্য জয়নাল আবেদীন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, দপ্তর সম্পাদক আক্কাছ আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরেজ আলী, ওয়ার্ড আওয়ামী লীগর সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলেপ আলী, দুলাল হোসেন, আব্দুর রশিদ প্রামানিক, উপজেলা যুব লীগের সহ সভাপতি আব্দুর রশিদ, সদস্য সাজ্জাদ হোসেন, ইউনিয়ন যুবলীগের আহŸায়ক শাহিনুর ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক, অর্থ সম্পাদক হিটলার হোসেন প্রমুখ।

জার্সি প্রদান উপলক্ষে একপ্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা শেষে উভয় দলের মাঝে ট্রফি তুলে দেন নুরুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930