IMG-LOGO

শনিবার, ২৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তারবাঘায় জমি কট বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ঘুষির আঘাতে বৃদ্ধার মৃত্যুপোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিতবাগমারায় ক্যান্সার আক্রান্ত তৃণমূল বিএনপি কর্মী আশরাফুলের খোঁজ নিলেন অধ্যাপক কামাল হোসেনঅপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত চান ছাত্রদল নেতাশিক্ষার্থীরা যেন মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন: মিনুমান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচনবাগমারার ভবানীগঞ্জে সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনতানোরে কোমর বেঁধে চলছে আমন রোপণে কাজপোরশায় পুকুরে শিশুর মর্মান্তিক মৃত্যুক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণরাজশাহীর পবায় জমি-সংক্রান্ত বিরোধে নারী নিহত, অভিযুক্তের বাড়িতে আগুনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদশিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- নরেন্দ্র মোদী সরকারের স্পষ্ট ঘোষণা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় জমি কট বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ঘুষির আঘাতে বৃদ্ধার মৃত্যু

বাঘায় জমি কট বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ঘুষির আঘাতে বৃদ্ধার মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘুষির আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার বাজু বাঘা ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ঝন্টু (৫৮)। তার বাড়ি নিশ্চিতপুর গ্রামে। অভিযুক্ত কালামের বাড়িও একই গ্রামে। ঝন্টু মৃত মোজাহার হোসেনের ছেলে আর কালাম এরশাদ আলী প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি কট বন্দকের পাওনা টাকা নিয়ে ঝন্টু ও কালামের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে কিল-ঘুষি শুরু হয়। এসময় কালামের ঘুষির আঘাতে ঝন্টু ছিটকে গিয়ে বাড়ির দেওয়ালে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় শিক্ষক আলা উদ্দিন জানান, ঝন্টু আগে থেকেই অসুস্থ ছিল। শারীরিক কারণে চাপ সইতে পারে নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার থেকে মামলার কথা জানানো হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়না তদন্তের জন্য শনিবার বিকেলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নেওয়া হয়েছে। তবে কালাম আত্নগোপনে ছিল।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ