IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিতমহাদেবপুরে ছাত্রদলের ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক টুটুলরাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> কাজ না করেই টাকা উত্তোলনের অভিযোগ চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে

কাজ না করেই টাকা উত্তোলনের অভিযোগ চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাজ না করেই টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। ওই ইউপি এলাকার নড়িয়াল গ্রামের দক্ষিনে সিংড়া পুকুরে প্রটেকশন ওয়াল নির্মাণ না করেই কর্মকর্তাদের সাথে যোগসাজশের মাধ্যমে এই টাকা উত্তোলন করা হয়েছে বলে একাধিক সুত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। গ্রামের মানুষদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যাক্তিদের উপর বইছে সমালোচনার ঝড়।

জানা গেছে, গত ২০১৯-২০২০ অর্থ বছরে নথি নম্বর ১৪-০২-২০, বার্ষিক উন্নয়ন কর্মসূচী এডিবির বরাদ্দ থেকে উপজেলার নড়িয়ালগ্রামের দক্ষিনে পাকা রাস্তা সংলগ্ন সিংড়া পুকুরে প্রটেকশন ওয়াল তৈরির জন্য ১ লাখ ৭৫ হাজার টাকা প্রকল্প সভাপতি ইউপির সংরক্ষিত মহিলা সদস্য হামিদা বেগমের নামে করা হয়।কিন্তু দীর্ঘ এতদিন পার হলেও কোন ধরনের কাজ করা হয়নি। এ কারণে পাকা রাস্তাটিও হুমকির মধ্যে পড়ে আছে এবং কয়েক জায়গায় ভাঙ্গনও দেখা দিয়েছে। অবশ্য প্রকল্প সভাপতি হামিদা বেগম কিছুই জানেননা বলে প্রতিবেদককে জানান। তবে কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি আ’লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুকুরে প্রচুর পানি রয়েছে এজন্য কাজ করা যায়নি।

প্রকল্প সভাপতি নাকি কিছুই জানেন না এমন প্রশ্ন করা হলে উত্তরে বলেন, এটা মিথ্যা কথা। বরাদ্দের টাকা রেজুলেশন করে রাখা হয়েছে। টাকা কিভাবে রাখলেন জানতে চাইলে তিনি বলেন, এসব মোবাইলে বলা যাবে না পরিষদে এলে সাক্ষাতে বলা হবে।

কলমা ইউনিয়ন পরিষদের সচিব বলেন, প্রকল্প সভাপতি কিছুই জানেনা এটা সঠিক না। তবে টাকা উত্তোলনের বিষয়ে কোন কথা বলতে রাজি হননি তিনি। এ বিষয়ে জানতে উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের মোবাইল নম্বরে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। অনেক সময় তিনি সংযোগ কেটে দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031