ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ন রেজা রানার মাতা হাসনা বানু (৮৬) শনিবার সকাল ৭টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
হাসনা বানুর জানাযার নামাজ শনিবার বাদ আসর হাজী লাল মুহাম্মদ ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, সাবেক সদস্য রবিউল আলম রবি, জেলা ফুটবল কল্যাণ সমিতির সভাপতি নাজমির আহম্মেদ আমান, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, অর্থনীতির বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ওয়াসিম মোহাম্মদ মেজবাউল হক, সহকারী অধ্যাপক মিজানুর ইসলাম প্রমুখ।
জানাযা শেষে হেতেম খাঁ গোরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়।


