IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিতসিংড়ায় বোরো ধান কর্তন উৎসবরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যু
Home >> রাজশাহী >> সরকার নির্ধারিত আলুর মূল্য বাস্তবায়নে জেলা প্রশাসনের সভা

সরকার নির্ধারিত আলুর মূল্য বাস্তবায়নে জেলা প্রশাসনের সভা

ধূমকেতু প্রতিবেদক : সরকার নির্ধারিত আলুর মূল্য বাস্তবায়নে কোল্ড স্টোরেজ ব্যবসায়ীদের নিয়ে জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

আলোচনা সভায় রাজশাহীতে আলুর উৎপাদন, চাহিদা নিয়ে আলোচনা করা হয়। এ সময় তিনি রাজশাহীতে সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করতে কোল্ড স্টোরেজ ব্যবসায়ীদের এক সপ্তাহের সময় বেধে দেন। এক সপ্তাহের মধ্যে আলুর দাম না কমলে কোল্ড স্টোরেজগুলোতে অভিযান চালানো হবে বলে জানানো হয়।

সভায় জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, রাজশাহীতে বীজসহ এখনো প্রায় ১ লক্ষ মেট্রিক টনের মতো আলুর মজুদ আছে। সুতরাং আলুর দাম এতো বৃদ্ধি পাওয়ার কোন যৌক্তিক কারণ নেই। তাছাড়া ১৫ দিন বা ১ মাসের মধ্যেই বাজারে নতুন আলু উঠতে শুরু করবে তখন দেখা যাবে অনেকে আলু ফেলে দিচ্ছেন। তাই যেহেতু এখনো চাহিদার তুলনায় আলুর মজুদ বেশি আছে তাই সরকারি দামেই আলু বিক্রি করতে হবে।

তিনি আরো বলেন, আমরা এক সপ্তাহ বাজার পর্যবেক্ষণ করবো। শনিবার-রোববারের মধ্যে আলুর দাম না কমালে স্টোরেজগুলোতে অভিযান চালানোর মধ্যে দিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ সময় কোল্ড স্টোরেজ ব্যবসায়ীরা আলুর দাম কমানোর জন্য চেষ্টা করবেন বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন, আরএমপি সহকারী পুলিশ কমিশনার শেখ লেলিন আলমগীর, আরএমপি রাজপাড়া সহকারী পুলিশ কমিশনার উদয় কুমার সাহা, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার রুবেল আহমেদ, রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী, কৃষি বিপনণ অধিদপ্তরের কর্মকর্তা মনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মঞ্জুরুল হক, টিসিবি অফিস প্রধান রবিউল মোর্শেদসহ রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসেসিয়েশনের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031