IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনপ্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ননাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলনকুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিলশেষ ম্যাচেও হারলো নোয়াখালীশিশু কোলে নিয়ে মায়ের গান শুধু আদর নয়, জানুন পেছনের বিজ্ঞান
Home >> রাজশাহী >> রাবিতে চিরনিদ্রায় শায়িত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

রাবিতে চিরনিদ্রায় শায়িত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় লাইব্রেরীর পশ্চিম দক্ষিণ কোণের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে জোহর নামাজের পর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় জানাজা নামাজে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, যেকোনো মৃত্যুই অপ্রত্যাশিত। সে নীরিখে আমরা প্রত্যেকটি প্রয়াণকে বলি অকাল প্রয়াণ। তবে বয়স বিবেচনায় স্যারের চলে যাওয়াটা অকাল প্রয়ান নাও বলা যেতে পারে। নিয়তির ডাকে তিনি চলে গেছেন। এধরনের প্রয়াণগুলো আমাদের শংকিত করে। আমরা জানিনা, অধ্যাপক হাসান আজিজুল হকের পরিপূরক আমরা পাবো কিনা। দুই বাংলার এই জোতির্ময় পুরুষকে হয়তো আগামী প্রজন্মে পাবো তবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, নিপীড়িত বাঙ্গালির মুক্তি, তৃণমূল আদিবাসীদের অধিকার আদায়ের যে লড়াইটা সে সাহিত্যের মাধ্যমে চালিয়ে গেছেন। তাঁর লেখায় মানবিকতা স্থান পেয়েছে। তিনি অনন্তকাল আমাদের অনুপ্রেরণার অবিরাম উৎস হয়ে থাকবেন।

উল্লেখ্য সোমবার রাত নয়টায় রাজশাহী শহরের নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন বিখ্যাত এ কথাসাহিত্যক । মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুর আগে তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার পাশাপাশি তিনি গল্প, উপন্যাস ও প্রবন্ধ লিখে ব্যাপক খ্যাতি অর্জন করেন। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরুপ বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পদক পান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news