IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্ক
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> প্রোস্টেটে যে লক্ষণ দেখলেই পুরুষদের সতর্ক হতে হবে

প্রোস্টেটে যে লক্ষণ দেখলেই পুরুষদের সতর্ক হতে হবে

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রোস্টেট ক্যানসারে আক্রান্তের সংখ্যা বিশ্বব্যাপী বাড়ছে। বিশ্বব্যাপী বেশিরভাগ মৃত্যুর জন্যই দায়ী এই ক্যানসার। গবেষণার তথ্য অনুসারে, প্রোস্টেট ক্যানসার পুরুষদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক ক্যানসার ও বিশ্বব্যাপী মৃত্যুর ৫ম প্রধান কারণ।

ক্যানসার ছাড়াও, পুরুষ প্রস্টেটে প্রদাহ বা প্রস্টেটাইটিস ও প্রোস্টেট বৃদ্ধির মতো সমস্যাও হতে পারে। যা গুরুতর রোগ হিসেবে বিবেচিত। তাই প্রেস্টেটে কোনো সমস্যা আছে কি না, তা জানতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত।

যদিও এটি পুরুষদের মধ্যে দেখা যাওয়া ক্যানসারের অন্যতম প্রধান রূপ, তবে প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো প্রায়ই উপেক্ষা করা হয়। এই ক্যানসারের লক্ষণগুলো সাধারণ মনে হলেও তা কিন্তু অবহেলা করা উচিত নয়। যেমন-

প্রস্রাব করতে সমস্যা
হাড়ে ব্যথা
হঠাৎ ওজন কমে যাওয়া
ইরেক্টাইল ডিসফাংশন
প্রস্রাবে রক্ত
বীর্যে রক্ত
প্রস্রাব বা বীর্যপাতের সময় জ্বালাপোড়া

প্রোস্টেট ক্যানসার হওয়ার কি নির্দিষ্ট বয়স আছে?

প্রোস্টেট ক্যান্সারের ঘটনা ও মৃত্যুর হার বয়সের সঙ্গে দৃঢ়ভাবে সম্পর্কিত। ৬৫ বছরের বেশি বয়সী বয়স্ক পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি এই ক্যানসার দেখা যায়। তবে অল্প বয়স্ক পুরুষদের মধ্যেও কঠিন এই রোগ দেখা দিতে পারে।

হার্ভার্ড মেডিকেল স্কুলের এক প্রতিবেদনে উদ্ধৃত ইউএস প্রিভেন্টিভ সার্ভিসেস টাস্ক ফোর্সের অনুমান অনুসারে, ৫০-৫৯ বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি ১০-৪২ শতাংশ। অন্যদিকে ৬০-৭৯ বছর বয়সীদের মধ্যে সামগ্রিক ঝুঁকি ১৭-৬৬ শতাংশ।

ক্যানসার বিষয়ে হার্ভার্ড মেডিকেল স্কুলের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, একজন পুরুষ যার বাবা বা ভাই প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন তাদের প্রোস্টেট ক্যানসার হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে ২-৩ গুণ বেশি।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস, নিউ দিল্লি, ইন্ডিয়ার গবেষকদের দ্বারা ২০১৭ সালের এক সমীক্ষায় কমবয়সীদের মধ্যে প্রোস্টেট ক্যানসারের ঘটনার উপর আলোকপাত করা হয়। সেখানে উঠে আসে, একজন ২৮ বছর বয়সী পুরুষের উচ্চ পর্যায়ে প্রোস্টেট ক্যানসার নির্ণয় করা হয়েছিল।

যদিও তার তেমন কোনো লক্ষণ ছিল না, তবে মাঝে মধ্যে- তলপেটে ব্যথা, দুর্বল প্রস্রাবের বেগ, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, পিঠের নিচের দিকে ব্যথা ও চাপের লক্ষণ দেখা দিত। গবেষণাটি কারেন্ট ইউরোলজি জার্নালে প্রকাশিত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষভাবে সতর্ক করেছেন যাদের এই রোগের পারিবারিক ইতিহাস আছে তাদের সতর্কতা অবলম্বন করার জন্য। এমনকি সর্বদা লক্ষণগুলো পর্যবেক্ষণ করতে।

যদিও বয়স্ক পুরুষরা অবশ্যই উচ্চ ঝুঁকির মধ্যে আছে, তবে অন্যান্য অনেক কারণ যেমন খাদ্যাভ্যাস ও অনিয়মিত জীবনযাত্রার কারণে অল্পবয়সীদের মধ্যেও ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

হার্ভার্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যেসব পুরুষ প্রচুর লাল মাংস বা উচ্চ চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খান তাদের প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বেশি।

প্রোস্টেট ক্যানসার প্রতিরোধে করণীয়

আপনি যদি প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকিতে থাকেন, তবে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণ করা বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে স্বাস্থ্যকর খাদ্য, যা মূলত কম চর্বিযুক্ত, উচ্চ মৌসুমি ফল ও সবজি প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমায়।

বেশ কয়েকটি গবেষণায় দুগ্ধজাত পণ্য ও প্রোস্টেট ক্যানসারের মধ্যে একটি যোগসূত্র পাওয়া গেছে। যদিও এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে।

এক গবেষণায় বলা হয়েছে যে প্রতিদিন দুধ, পনির ও দই খাওয়া প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এর পাশাপাশি স্বাস্থ্যকর ওজন ও শারীরিক কার্যকলাপ বজায় রাখতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031