IMG-LOGO

রবিবার, ১৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সদর দলিল লেখক সমিতির নতুন কমিটির পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছাকুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুরমহানগর বিএনপির দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিততানোরে নারী এনজিও কর্মীর ঘরে আপত্তিকর অবস্থায় কর্মকর্তা আটকরাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁনতারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থামাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুমান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখমমহাদেবপুরে সাবেক উপজেলাচেয়ারম্যান মাসুদ গ্রেফতারসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তমজন্মদিনে আমরা বিএনপি পরিবারের দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণপুঠিয়া পৌরসভার উদ্যোগে পরিষ্কার- পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিতবাগমারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংসফুলবাড়ীতে এনসিপির নেতা কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ আটক-২চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> সকালের নাস্তায় ডিম খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

সকালের নাস্তায় ডিম খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

ধূমকেতু নিউজ ডেস্ক : ডিম খেতে ছোট-বড় সবাই পছন্দ করেন। ডিমের নানা পদ ভোজন রসিকদের রসনা মেটায়। ডিমের অমলেট থেকে শুরু করে ভুনা, কোরমাসহ বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকেন। তবে সকালের নাস্তায় ডিম খাওয়ার কতটা স্বাস্থ্য উপকারিতা আছে জানেন কি?

ডিমের রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। একটি ডিমে অ্যানার্জি থাকে ১৪৩ ক্যালোরি। আর কার্বোহাইড্রেট থাকে ০.৭২ গ্রাম মতো। প্রোটিন থাকে ১২.৫৬ গ্রাম, ফ্যাট থাকে ৯.৫১ গ্রাম। এছাড়া ফসফরাস থাকে ১৯৮ মিলিগ্রাম, পটাশিয়াম ১৩৮ মিলিগ্রাম, জিঙ্ক থাকে ১.২৯ মিলিগ্রাম।

ডিমের সাদা অংশে থাকে প্রোটিন ও কুসুমে থাকে ভালো ফ্যাট, আয়রন ও ভিটামিন। শিশুর দৈহিক বৃদ্ধি, হাড় শক্ত করতে ও মেধার বিকাশে ডিম খুবই কার্যকর। ডিমে আরও আছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি উন্নত করে। আর কুসুমে থাকা ভিটামিন ডি, হাড়ের জন্য ভালো।

পুষ্টিবিদদের মতে, সকালের নাস্তায় একটি করে ডিম খাওয়া শারীরিক বিভিন্ন রোগের সমাধান করতে পারে। জেনে নিন সকালের নাস্তায় ডিম খেতে কী কী উপকার পেতে পারেন-

কাজের শক্তি পাবেন
ডিম অ্যানার্জির খুব ভালো উৎস। ডিমে থাকা ভিটামিন থেকেই মূলত এই অ্যানার্জি বা শক্তি মেলে। এতে থাকা ভিটামিন বি খাদ্যকে অ্যানার্জি বা শক্তিতে রূপান্তরিত করে। তাই প্রতিদিন সকালের নাস্তায় একটি সিদ্ধ ডিম খেলে সারাদিন ক্লান্তহীন থাকবেন।

দৃষ্টিশক্তি উন্নতি করে
ডিম ভিটামিন এ-এর খুব ভালো একটি উৎস। যা দৃষ্টিশক্তিকে উন্নত করে। তাছাড়া ডিমে থাকা কেরোটিনয়েড আর ল্যুটেন বয়স হয়ে গেলে চোখের এক বড় সমস্যা, ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা কমায়।

চুলের জন্য ভালো
সিদ্ধ ডিমে প্রাকৃতিকভাবেই প্রচুর পরিমাণে প্রোটিন আছে। শরীরের মাংস পেশি গঠনের জন্য প্রোটিন একটি জরুরি খাদ্য উপাদান। প্রোটিন শরীরের সব কোষ গঠনে সহায়তা করে এবং চুলের জন্য একটি প্রয়োজনীয় উপাদান। প্রতিদিনের খাবারের ১০ থেকে ৩৫% পর্যন্ত অথবা ৫০ গ্রাম থেকে ১৭৫ গ্রাম প্রোটিন থাকা উচিত। সকালের নাস্তায় একটি সিদ্ধ ডিম খেলে ৬ গ্রামের বেশি প্রোটিন পাওয়া যায়। যা আপনার শরীরের জন্য খুবই উপকারী।

হৃদরোগের ঝুঁকি কমায়
ডিম খাওয়ার ফলে উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন বেড়ে যায়, যা ভালো কোলেস্টেরল নামেও পরিচিত। যাদের এইচডিএল মাত্রা বেশি তাদের হৃদরোগ, স্ট্রোক এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা হওয়ার ঝুঁকি কম। একটি সমীক্ষা অনুসারে, ছয় সপ্তাহ ধরে প্রতিদিন দুটি ডিম খেলে এইচডিএলের মাত্রা ১০ শতাংশ বেড়ে যায়।

ওজন কমাতে সাহায্য করে
হয়তো খেয়াল করেছেন সকালে বা রাতে ডিম খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে। এটি সাধারণত ডিমে উচ্চ প্রোটিন সামগ্রীর জন্য দায়ী। তাই সকালের নাস্তায় অমলেট হোক বা সিদ্ধ ডিম, অনেকক্ষণ আপনার পেট ভরিয়ে রাখবে। ফলে বারবার খাওয়ার চাহিদা কমবে। এতে ওজন বাড়ার সম্ভাবনাও কম।

সূত্র: হেলথলাইন, কিক মেডিসিন অব ইউএসসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031