IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> লিড নিউজ >> রাজশাহী >> বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী : লিটন

বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী : লিটন

ধূমকেতু প্রতিবেদক : ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় চিকিৎসকদের প্রস্তুতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারী) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও বিএমএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, স্বাচিপ সভাপতি ডাঃ জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব ডাঃ কামরুল হাসান মিলনকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বক্তব্যকালে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ৫ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আসছেন। এই ৫ বছরে আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সম্প্রতি পদ্মা সেতু ও মেট্রোরেলের উদ্বোধন হয়েছে। কিছুদিন পর কর্ণফুলী নদীর তলদেশের টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর। অবকাঠামো উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, আর্থিক ও বাণিজ্যিক সব দিকে বাংলাদেশের উন্নয়ন গর্ব করার মতো।

খায়রুজ্জামান লিটন বলেন, এই বছরটি উন্নয়ন অবকাঠামোর উদ্বোধনের বছর। একের পর এক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বছরটি নির্বাচনী প্রচারণার বছরও। ঠিক সেই সময়ে বিএনপি-জামায়াত চক্র রাজপথে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন ভুণ্ডুল করতে চায়। তারা নির্বাচনে আসতে চায় না। তারা নির্বাচনকে ভয় পায়। বিএনপি বলছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিবে না।’ অথচ আমাদের সংবিধান বলছে, বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। কেয়ার টেকার সরকারের আর কোন বাস্তবতা বাংলাদেশে নেই।

বিএমএ রাজশাহীর সভাপতি ডাঃ এবি সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব ডাঃ কামরুল হাসান মিলন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, কেন্দ্রীয় স্বাচিপের সাবেক সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মহিবুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, বিএমএ সাংগঠনিক সম্পাদক ডাঃ তারিক মেহেদী পারভেজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডাঃ চিত্ত রঞ্জন দাস, বিএমএ দপ্তর সম্পাদক ডাঃ শেখ শহিদুল্লাহ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জাবেদ, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা প্রমুখ।

সভায় রাজশাহী বিভাগের বিএমএ ও স্বাচিপ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031