IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তারসিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময়
Home >> শিক্ষা >> ডাক্তার হতে চায় মেধাবী শিক্ষার্থী বর্ষা

গোল্ডেন জিপিএ পেয়ে তাক তাগিয়েছে বর্ষা

ডাক্তার হতে চায় মেধাবী শিক্ষার্থী বর্ষা

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর এলাকার মেধাবী শিক্ষার্থী বর্ষা খাতুনের। সে এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তার স্বপ্ন ডাক্তার হওয়ার। তবে বর্ষার বাবা রাসেদুল ইসলাম একজন দিন মজুর। স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে নিয়ে ৫ জনের সংসার তাদের। বর্তমান বাজারে খেয়ে না খেয়ে সংসার চালানোই কঠিন। সেখানে মেয়ের ভালো ফলাফলে ভালো কলেজে ভর্তি করা নিয়ে রিতিমত দুশ্চিন্তায় পড়েছেন বর্ষার গরীব বাবা রাসেল।

বর্ষা রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের অনুপমপুর এলাকার রাশেদুল ইসলাম রাসেলের বড় মেয়ে।

বর্ষার বাবা একজন গরীব অসহায়। দিন মজুর হওয়ায় কাজ না থাকলে বিভিন্ন সময় সাইকেলে করে মৌসুমি ফল বিক্রি করে চলে জীবন জীবিকা।

বর্ষা বলেন, আমার এ সাফল্যের পেছনে সব চেয়ে বেশী অবদান হচ্ছে আমার দাদা ও দাদির। এরপর বাবা-মা, পরিবার ও শিক্ষকদের অবদানও ছোট করে দেখার অবকাশ নেই।

বর্ষা বলেন, গরীব ঘরে জন্ম নিয়ে কখনও এক মাস, কখনও ১৫ দিন এভাবে বিভিন্ন শিক্ষকের কাছে প্রাইভেট পড়েছি। কখনও সারা বছর প্রাইভেট পড়তে পারিনি। আমার দাদা ও দাদি সব সময় বলতেন বর্ষা ঘুমিয়ে যাস না পড়। আমি অনেক সময় ঘুমিয়ে যেতাম দাদি ডাক দিতো কই বর্ষা পড়। বাবা ও মা বলতেন ভালো করে পড় মা। তোমাকে অনেক বড় হতে হবে। সেই থেকেই আমি গড়ে ৭ থেকে ৮ ঘন্টা পড়তাম। কখনও মোবাইল ব্যবহার করিনি।

বর্ষা বলেন, আমি বাবা-মা ও দাদা-দাদির অনুপ্রেরনায় লেখা পড়া ছাড়া যেন ােন চিন্তাই আসতো না। কখনও স্কুলের বই ছাড়া অন্য বই তেমন ভাবে পড়া হতো না। কারন একটাই সময় নষ্ট না করে স্কুলের বইয়ে চোখ বুলালেও অনেক জ্ঞান অর্জন সম্ভব। সেই ভাবেই নিজেকে প্রতি্িঠত করতে লেখা পড়া করেছি। আমি মনের ভিতর ছোট বেলা থেকেই সপ্ন ছিল আমি বড় হয়ে একজন সফল ডাক্তার হতে চাই। যাতে করে গরীব অসহায় মানুষ গুলোকে বিনা পয়সায় চিকিৎসা দিতে পারি।

বর্ষার দাদি রাসেদা বেগম বলেণ, আমরা কেউ লেখা পড়া করতে পারিনি। তবে নাতনিকে লেখা পড়া করাতে পেরে খুব ভালো লাগছে। আমার নাতনী বর্ষা সব সময় পড়া লেখার মধ্যেই থাকতো। আমি চাই সে আরো বড় হয়ে যেন মানুষের সেবা করতে পারে।

অনুপমপুর এলাকার কলেজ শিক্ষক আব্দুল মমিন বলেন, বর্ষা যেন গোবরে পদ্মফুল। বাবা, মা, দাদা, দাদি সকলেই অক্ষরজ্ঞান হওয়ার পরেও বর্ষার অদৌম্য ফলাফলে আজ আমরা এলাকাবাসীও গর্বিত। সে ৫ম শ্রেণীতেও গোল্ডেন এ প্লাস পেয়ে তাক লাগিয়েছে। সে আসলেই একজন অদৌম্য শিক্ষার্থী।

অনুপমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, বর্ষা আমাদের স্কুলের গর্ব। সে অসম্ভব মেধাবী একজন শিক্ষার্থী। তার বাবা একজন গরীব অসহায় দিনমজুর। বর্ষা সব সময় লেখা পড়ার মধ্যে দিয়ে দিন পার করতো। এলাকার অনেক শিক্ষকই তাকে সহযোগীতা করেছে।

তিনি বলেন, তার মধ্যে একটা অন্যরকম প্রতিভা রয়েছে। সে বড় হয়ে ডাক্তার হতে চায়। সেভাবেই তাকে আমরা তৈরি করার চেষ্টা করেছি। তবে আর্থিক সংকটের কারণে পরিবার তার লেখাপড়া চালাতে পারবে কিনা সন্দেহ রয়েছে। তবে তার উজ্জল ভবিষৎ কামনা করেন শিক্ষক শরিফুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031